Minakshi Mukherjee : জোট বেঁধে প্রতিরোধ গড়ে তোলার ডাক মীনাক্ষীর

SHARE:

জোট বেঁধে প্রতিরোধ গড়ে তোলার ডাক মীনাক্ষীর

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ :  জোট বেঁধে প্রতিরোধ গড়ে তোলার ডাক মীনাক্ষীর। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন সামনে। তার জন্য গ্রামে গ্রামে জোট বাঁধার ও ভোট লুঠ রুখতে প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন  মীনাক্ষী মুখোপাধ্যায়। ১৬ ফেব্রুয়ারি, বহরমপুর লোকাল কমিটির ডাকে একটি জনসভায় বক্তব্য রাখেন, ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক। বহরমপুর এলাকার ছাত্র-যুব সব সমস্ত স্তরের মানুষ কর্ণসুবর্ণ-তে অনুষ্ঠিত ওই সভায় যোগ দেন। মীনাক্ষী ওই সভা থেকে বলেন, ডিওয়াইএফআই-এর কর্মীরা সামনে থেকে লড়াই করছে। আপনারা সঙ্গে থাকুন। সাহস দিন। আমরা রক্ত বুকচিতিয়ে লড়াই করব। পাশাপাশি তিনি, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হন। বাজেট প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতা রমনকে একহাত নেন। এবং তাঁর কর্মীদের মনে করিয়ে সামনের দিনগুলিতে কঠিন লড়াইয়ের দিন আসছে। সেই লড়াইয়ে ডিওয়াইএফআই-এর নেতৃত্ব সামনে থেকে লড়াই করবে। এছাড়াও এইদিনের সভার বক্তব্য রাখেন ধ্রুবজ্যোতি সাহা সহ রাজ্য ও জেলা নেতৃত্ব।

Sasraya News
Author: Sasraya News

1 thought on “Minakshi Mukherjee : জোট বেঁধে প্রতিরোধ গড়ে তোলার ডাক মীনাক্ষীর”

Leave a Comment

আরো পড়ুন