DA : কর্মবিরতির ডাক যৌথমঞ্চের

SHARE:

কর্মবিরতির ডাক যৌথমঞ্চের

সাশ্রয় নিউজ ★ কলকাতা : কর্মবিরতির ডাক যৌথমঞ্চের। গতকাল রাজ্য বাজেটে তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করে রাজ্য সরকার। বকেয়া মহার্ঘভাতার দাবিতে আন্দোলন শুরু করে যৌথ মঞ্চ। তারপরই রাজ্য বাজেটে ৩ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির কথা ঘোষণা করা হয় রাজ্যের সরকারের পক্ষে। কিন্তু আন্দোলনকারীরা গতকালই জানিয়ে দেন, আন্দোলন অব্যাহত থাকবে। আজ বৃহস্পতিবার যৌথমঞ্চের নেতৃত্ব ২ দিনের কর্মবিরতির ডাক দিয়েছে। যৌথ মঞ্চের পক্ষে ঘোষণা চলতি মাসের ২০ ও ২১ তারিখ রাজ্য জুড়ে সরকারি কর্মচারীরা কর্মবিরতি করবেন। এই মাসের গত ১৩ তারিখেও তাঁরা বকেয়া মহার্ঘভাতার দাবিতে কর্ম বিরতি করেছিলেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন