জেলা সফরে মমতা, পশ্চিম মেদিনীপুরের সভা থেকে তোপ কেন্দ্রকে
সাশ্রয় নিউজ ★ পশ্চিম মেদিনীপুর : জঙ্গল মহলে মমতা, সভা থেকে তোপ কেন্দ্রকে। তিনি বলেন, ‘আমরা ১১ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছি। গ্রামের রাস্তাগুলি খারাপ হওয়ার কারণ কেন্দ্রীয় সরকার রাজ্যকে কোনও টাকা দিচ্ছে না।’
অদূর অতীত থেকেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে দ্বিচারিতা করছে এমন অভিযোগ করেছেন। জঙ্গলমহলের সভাতেও একই সুরধ্বনি প্রতিধ্বনিত হল। তিনি এও বলেন, ‘রাজ্য থেকে টাকা তুলে নিয়ে যায়। অথচ রাজ্যকে সেই টাকার কোনও ভাগ দেয় না কেন্দ্র।’
উল্লখ্য যে, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ওঁর মোট দুই দিনের জেলা সফর। জেলাগুলিতে বিভিন্ন সরকারি, সামাজিক প্রকল্পের পরিসেবা ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। আগামীকাল বাঁকুড়ায় পরিসেবা অনুষ্ঠান সেরে কলকাতা ফিরবেন মমতা।




1 thought on “Mamata Banerjee : জেলা সফরে মমতা, পশ্চিম মেদিনীপুরের সভা থেকে তোপ কেন্দ্রকে”
Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you. https://accounts.binance.com/register-person?ref=IHJUI7TF