Naushad Siddiqui : পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে চক্রান্ত করছে তৃণমূল : নৌশাদ সিদ্দিকী

SHARE:

পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে চক্রান্ত করছে তৃণমূল : নৌশাদ সিদ্দিকী 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : আই এস এফ নেতা এম এল এ নৌশাদ সিদ্দিকী জেল হেফাজতে রয়েছেন। তাঁর সম্পর্কে রাজ্যের মন্ত্রী নওশাদ সিদ্দিকী সম্পর্কে বলেন, ‘বামেদের সঙ্গে গাঁটছড়া করে একটা সিট পেয়েছে। নৌশাদকে নিয়ে তৃণমূল কেন ভাববে?’ রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীর এহেন মন্তব্য শাসক দলের নেতাদের ভাবমূর্তি সম্পর্কে প্রশ্ন তুলছেন আমজনতা। নাম প্রকাশ না করে তাঁদের বক্তব্য, বর্তমান সময়ে রাজনৈতিকদের ভেতর প্রকৃত রাজনৈতিক শিক্ষার অভাব এই সময় আরও প্রকটাকার নিয়েছে। রাজনৈতিক সৌজন্যতাবোধ এঁদের থেকে আশা করাই বোকামি। ‘ উল্লেখ্য,  আজ বাম সমর্থিত আই এস এফ-এর একমাত্র এম এল নৌশাদ সিদ্দিকীকে বারুইপুর আদালতে পেশ করা হয়। আদালত নৌশাদকে লেদার কমপ্লেক্স থানায় ৬দিনের পুলিশ হেফজতের নির্দেশ দেয়। আদালতে আদালত চত্বরে পুলিশ ভ্যান থেকে নামার সময় শাসক দলের দিকে বিস্ফোরক মন্তব্য করেন নৌশাদ। তিনি বলেন, ‘পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে চক্রান্ত করছে তৃণমূল।’ 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন