চুপিচুপি বিয়ে সারলেন ভারতীয় ক্রিকেটার অক্ষর প্যাটেল
সাশ্রয় নিউজ ★ বরোদা : আথিয়া শেট্টি ও লোকেশ রাহুলের বিয়ে নিয়ে ক্রিকেট বিশ্ব ও চলচ্চিত্র জগৎ মেতে উঠেছে। অপর দিকে নানান বিতর্ক ঠেলে পাঠান মুক্তি ও সাফল্য। মিডিয়ার লেন্সে যখন ওই দিকে ঘোরানো, তখন ভারতীয় ক্রিকেটের নির্ভরশীল স্পিনার অক্ষর প্যাটেল সাত পাকে ঘুরে নিলেন তাঁর দীর্ঘদিনের বান্ধবী মেহা প্যাটেল-এর সঙ্গে।

বৃহস্পতিবার অক্ষর ও মেহার বিয়ের আসর বসে বরোদাতে। সেই আসরে উপস্থিত ছিলেন, মেহা ও অক্ষরের পরিজন সহ বন্ধ-বান্ধবরা। জানা যায়, অত্যন্ত ধুমধামে ওই বিয়ের অনুষ্ঠান থাকলেও পরিবেশ ছিল ঘরোয়া।

বিশেষভাবে উল্লেখ্য, তাঁদের সম্পর্ক সকলের থেকে আড়াল করে রাখলেও, ২০২২ সালে ২০ জানুয়ারি অক্ষর ও মেহার বাগদান হয়। ঠিক এক বছরের কিছুদিনের মাথায় চার হাত এক হয়ে গেল। মেহা গুজরাটের বাসিন্দা। তিনি একজন পুষ্টিবিদ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভীষণ স্বতন্ত্র। সেখানে তিনি মানুষকে পুষ্টি বিষয়ে নানান পরামর্শ দিয়েও থাকেন। অবশ্য ব্যক্তিজীবন প্রকাশ্যে নিয়ে আসেন না অক্ষর।



