রাজপরিবারের প্রথা ভেঙে বেরুতে চাইছেন রাজা তৃতীয় চার্লস?
সাশ্রয় নিউজ ★ লন্ডন : প্রাচীন রাজকীয় প্রথা থেকে বেরুতে চাইছেন রাজা তৃতীয় চার্লস? প্রশ্ন উঠছে। কেন? মে মাসের ৬ তারিখে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অভিষেক রাজা তৃতীয় চার্লস-এর। ওই অভিষেক অনুষ্ঠানে তিনি সেনাবাহিনীর উর্দি পরবেন বলে সূত্রের খবর। ব্রিটেনের রাজপরিবারের প্রথা মতো রাজা তৃতীয় চার্লস ওই অনুষ্ঠানে ব্রিচেস (একধরনের বিশেষ পা-জামা) ও স্টকিংস (মোজা) পরবেন না বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমে সূত্রে খবর। ব্রিটিশ সংবাদ মাধ্যম সুত্রে আরও উল্লেখ, বহু প্রাচীন প্রথা বাদ যাচ্ছে। আন্তর্জাতিক রাজনৈতিক কূটনৈতিকদের প্রশ্ন, তাহলে কী রাজা তৃতীয় চার্লস রাজপরিবারের প্রথা ভেঙে বেরুতে চাইছেন? বাকিংহাম প্যালেস থেকে ইতি মধ্যে রাজার অভিষেক অনুষ্ঠান সম্পর্কে জানানো হয়। উল্লেখ্য যে, ওই দিন রাজা তৃতীয় চার্লস ও তাঁর স্ত্রী ক্যামিলা অভিষেক উৎসবে অংশ নেবেন।




