National Congress : মল্লিকার্জুন খাড়গে তীব্রভাষায় আক্রমণ করলেন বিজেপিকে 

SHARE:

মল্লিকার্জুন খাড়গে তীব্রভাষায় আক্রমণ করলেন বিজেপিকে 

সাশ্রয় ★ পাঠানকোট : রাহুল গান্ধী নেতৃত্বে দেশ জুড়ে জাতীয় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা চলছে। ইতিমধ্যে রাজ্য স্তরের নেতারাও নিজ নিজ রাজ্যে ভারত জোড়ো যাত্রা করছেন। ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে পাঞ্জাবের পাঠান কোটে দেশের শাসকদল বলেন বিজেপিকে ‘লুটেরা’ বলে আক্রমন শানান। উল্লেখ্য, মল্লিকার্জুন খাড়গে, আর এস এস প্রসঙ্গে বলেন, ‘আর এস এস ও মনুস্মৃতি ‘ -তে মহিলাদের কোনও স্থান নেই। ওখানে মহিলাদের ছোট করে দেখা হয়।  তিনি ওই সভা থেকেবিজেপিকে নিশানা করে  বলেন, বিজেপি কংগ্রেসের অনেক লোককে ‘ভয়’ দেখিয়ে দল ছাড়তে বাধ্য করেছে। বিজেপি জনগণের ভালোর কথা ভাবে না। শুধু ভোটে জেতার কথা ভাবে। খাড়গে-এর অভিযোগ, ‘আমাদের ৬টি সরকার চুরি করেছে। জনগণ আমাদের পক্ষে রায় দিলেও তারা ছ’টি রাজ্য চুরি করেছে বিজেপি। ওই রাজ্যগুলিতে কংগ্রেসকে ক্ষমতায় এনেছিল জনগণ। বিজেপি লোভ দেখিয়ে, ইডির হেফাজতে নিয়ে, আয়করের দফতরের ভয় দেখিয়ে দল ভাঙানোকে অভ্যাসে পরিণত করেছে।’ বিশেষভাবে উল্লেখ্য, ২০২৪ -এর লোকসভা নির্বাচন ও ২০২৩-এ বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সমস্ত রাজনৈতিক দলগুলি রাজনীতির ঘুটি সাজাচ্ছেন বলে মন্তব্য রাজনৈতিক বিশ্লেষকদের সূত্রে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment