Birbhum : পুলিসকে লক্ষ্য করে বোবা 

SHARE:

পুলিসকে লক্ষ্য করে বোবা 

সাশ্রয় নিউজ ★ বীরভুম : কর্তব্যরত পুলিশ অফিসারের ওপর অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি বোমা ছোড়ে। বোমার আঘাতে আহত হন ওই পুলিশ অফিসার। আরও একজন পুলিশকর্মীর হাতে আঘাত লাগে সুত্রের খবর। ঘটনাটি ঘটে, লাভপুরের দরবারপুর গ্রামের কাজী পাড়ায়। মঙ্গলবার রাত্রি ১০ টা নাগাদ একটি মসজিদের সামনে দাঁড়িয়ে গ্রামের পীরবাবার মেলার ডিউটি করছিলেন দাঁড়কা ক্যাম্পের ওই অফিসার। হঠাৎই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি বোমা ছোড়েন। আহত হন ওই পুলিশ অফিসার ও আরও একজন পুলিশকর্মী। তাঁদের লাভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লাভপুর গ্রামীণ হাসপাতাল সূত্রে খবর ওই পুলিশ অফিসারের নাম পার্থসারথি সাহা। তাঁর শরীরের পেছনের অংশে আঘাত লাগে বলে উল্লেখ। এই হামলায় কাউকে আটক করা হয়েছে কি না, তা জানা যায়নি। 

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন