Howrah : স্থানীয় ও দমকলকর্মীদের চেষ্টায় প্রাণ বাঁচল ভাইবোনের 

SHARE:

স্থানীয় ও দমকলকর্মীদের চেষ্টায় প্রাণ বাঁচল ভাইবোনের 

সাশ্রয় নিউজ ★ হাওড়া : হাওড়ার সালকিয়ায় আগুন লাগে সোমবার রাতে। সালকিয়ার অরবিন্দ রোডে যে বাড়িটিতে আগুন লাগে, ওই বাড়িতে দু’জন প্রবীণ ভাইবোন থাকেন। তাঁরা দু’জনেই মানসিক ভারসাম্যহীন। শীতের রাতে হঠাৎ আগুন লাগে ওই বাড়িতে। বাইরে থেকে প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে নিজেরাই আগুন নেভানোর জন্য তৎপর হন। আগুন বাগে না আসলে বাসিন্দারা খবর দেন দমকলকে। দমকলের ১টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। তাঁরা স্থানীয় বাসিন্দাদের থেকে জানতে পারেন, ঘরের ভেতর, দু’জন প্রবীন নাগরিক আছেন। দমকল ও স্থানীয় মানুষজনের চেষ্টায় ওই ভাইবোনদের উদ্ধার করা সম্ভব হয় বলে খবর। দমকল সূত্রে খবর,  সোমবার রাত্রি ২ টো নাগাদ ওই বাড়িতে আগুন লাগার খবর পাই। দু’জন আটকে ছিল। তাঁদের উদ্ধার করা হয়। কেউ হতাহত হননি। দমকলের মোট তিনিটি ইঞ্জিন পৌঁছয় ওখানে। ঘন্টাখানেকের চেষ্টায় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন