Murshidabad : মণীন্দ্রনগর উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ) -এর ডায়মণ্ড জুবলি বর্ষ 

SHARE:

মণীন্দ্রচন্দ্র উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ) -এর ডায়মণ্ড জুবলি বর্ষ 

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : ৭৫ তম বর্ষে পদার্পণ করতে চলেছে মণীন্দ্রনগর উচ্চ বিদ্যালয় (উঃ মাঃ)। ১৯৪৯ সালে স্থাপিত হয় স্কুলটি। ২১ জানুয়ারি, ২০২৩ স্কুলের ডায়মণ্ড জুবলি উপলক্ষ্যে সারাদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন স্কুল কর্তৃপক্ষ। উপস্থিত থাকবেন, স্কুলের প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা, প্রাক্তনী ছাত্রছাত্রী, অভিভাবক ও জেলার বিশিষ্টজনেরা। উল্লেখ্য, অনুষ্ঠান তালিকায় রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, পতাকা উত্তলন, প্রদীপ প্রজ্বলন, রায় বেশে নৃত্য, ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ডায়মণ্ড  জুবলি উপলক্ষে, বর্তমান শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ও শিক্ষার্থীদের ভেতর শেষ পর্বের প্রস্তুতি চলছে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন