Birbhum : বীরভুমে বোমাবাজি, আহত ৫ 

SHARE:

বীরভুমে বোমাবাজি, আহত ৫ 

সাশ্রয় নিউজ ★ বোলপুর : জলের পাইপ লাইন বসানোকে কেন্দ্র করে দুই প্রতিবেশী মিরাজ শেখ ও ইব্রাহিম শেখ-এর মধ্যে বচসার বাধে। তারপর দুই পক্ষের ভেতর বোমা বাজির ঘটনা ঘটে বীরভূম জেলার মল্লারপুর গ্রামে। পুলিশ সুত্রে খবর, মঙ্গলবার ওই বোমাবাজির ঘটনায় ৫ জন আহত হয়েছেন। মিরাজের জমির ওপর দিয়ে জলের পাইপ বসাচ্ছিল ইব্রাহিম। তা সরিয়ে নিতে বলেছিল। উল্টোদিকে ইব্রাহিম জানান, এলাকার একটি বিশেষ রাজনৈতিক দলের নেতা ও তার সঙ্গপাঙ্গ নিয়ে তাঁর বাড়িতে বোমা চালান। মিরাজ অভিযোগ অস্বীকার করেছেন এবং অভিযোগ করেছেন, তাঁর বাড়ি লক্ষ্য করেও বোমা ছোড়া হয়। ইব্রাহিম শেখ, মিরাজ শেখ ও শাহে আলম শেখ নামে তিনজনকে এই ঘটনায় গ্রেফতার করেছেন। এবং পুরো কোট গ্রামে পুলিশী তল্লাশী চলছে বলে উল্লেখ। 

ছবি : প্রতীকী

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন