Punjab Police : পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, পাঞ্জাবে ধৃত পুলিশ আধিকারিক ও তাঁর স্ত্রী 

SHARE:

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, পাঞ্জাবে ধৃত পুলিশ আধিকারিক ও তাঁর স্ত্রী 

সাশ্রয় নিউজ ★ চণ্ডীগড় : পুলিশ আধিকারিক ও তাঁর স্ত্রী গ্রেফতার হয়েছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বেকারদের চাকরি দেওয়ার লোভ দেখিয়ে। 

ঘটনাটি পঞ্জাবের লুধিয়ানার। ধৃতরা হলেন নরপিন্দর সিংহ, বয়স ৪১ বছর এবং তাঁর স্ত্রী দীপ কিরণ, বয়স ৩৫ বছর। লুধিয়ানার পুলিশ কমিশনার জানিয়েছেন, ধৃত দু’জনেই লুধিয়ানার বাসিন্দা। নরপিন্দর পঞ্জাবের একটি সংশোধনাগারে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদে কর্মরত ছিলেন।

    পুলিশ সূত্রে খবর, “এই প্রতারণা চক্রের অন্যতম কাণ্ডারি নরপিন্দরের স্ত্রী দীপ নিজেকে বিচারক হিসাবে পরিচয় দিতেন। তাঁরা পুলিশের জেরার মুখে স্বীকার করেছেন, পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাঁরা বেকার যুবক ও চাকরিপ্রার্থীদের কাছ থেকে মাথাপিছু ৮ থেকে ১০ লক্ষ টাকা করে নিতেন। তবে টাকা দেওয়ার পর প্রস্তাবিত চাকরি আর কখনওই জুটত না চাকরিপ্রার্থীদের।”

    পুলিশ সুত্রে আরও উল্লেখ যে, ধৃতদের তল্লাশি করে ২ টি গাড়ি, পুলিশের মহিলা সাব ইন্সপেক্টরের পোশাক, ১ লক্ষ টাকা ও ১০ টি পুলিশের চাকরি ফাঁকা ফর্ম পাওয়া গিয়েছে বলে উল্লেখ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন