West Bengal State Health & family welfare Department : রাজ্যে শুরু হাম ও রুবেলা ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি 

SHARE:

রাজ্যে শুরু হাম ও রুবেলা ভ্যাকসিন দেওয়ার কর্মসূচি 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : আজ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় রুবেলা ও হাম-এর টিকা দেওয়া শুরু করেছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার দপ্তর। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের সঙ্গে কথা বলা হয়। যাতে টিকা নিয়ে কোনও বিভ্রান্তি তৈরি না হয়।

বাঁকুড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সরেন জানান, ‘হাম ও রুবেলা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে আমরা স্কুলগুলিকে টার্গেট করেছি। বাঁকুড়া, পুরুলিয়া সহ রাজ্যের আরও বিভিন্ন জেলায় টিকা করণ কর্মসূচি করা হয়। 

পূর্ব বর্ধমান জেলার কালনা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়য়ে টিকাকরণ কর্মসূচি হয়। উপস্থিত ছিলেন, স্থানীয় মহাকুমা শাসক সহ আরও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা। মুর্শিদাবাদ জেলার চর কাঁঠালিয়া প্রাথমিক বিদ্যালয় ও রাজ্যে বহু স্কুলে এই কর্মসূচি পালন করা হয়। 

উল্লেখ্য যে, এই প্রতিষেধক ৯ থেকে ১৫ বছর বয়সে শিশুদের জন্য। নিউমোনিয়া ডায়রিয়া অন্যান্য জীবন হানিকারক জটিলতা আর সংক্রমণ গর্ভাবস্থায় হলে শিশু বিভিন্ন জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে। তাঁদের ভবিষ্যত যাতে অনাকাঙ্ক্ষিত শারীরিক জটিলতায় নষ্ট না হয়, সেই জন্যই এই টিকা করণ বলে উল্লেখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন