ভারত জোড়ো যাত্রা পৌঁছল মুর্শিদাবাদে
তন্ময় দত্ত, সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : ইতিমধ্যের রাহুল গান্ধির নেতৃত্বে, সারা ভারত জুড়ে জাতীয় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা চলছে। ৮ জানুয়ারি থেকে মুর্শিদাবাদের সাটুই বাজার থেকে শুরু হয়। হাজারে হাজারে মানুষ অধীর চৌধুরী-এর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রায় অংশ নেন। উল্লেখ্য, সাগর থেকে পাহাড় এই পদযাত্রা চলবে বলে উল্লেখ।

উল্লেখ্য, আজ ভারত জোড়ো যাত্রা সাটুই বাজার থেকে শুরু হয়। পায়ে হেঁটে সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এই নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন, প্রাক্তন বিধায়ক তথ কংগ্রেস নেতা মনোজ চক্রবর্তী। মাঝখানে রাঙ্গামাটি চাঁদপাড়া অঞ্চলের কাছে তুর পিনতলায় কর্মীদেরকে মুড়ি ছোলার ঘুগনি খাওয়ানো হয়েছে এবং প্রায় এক ঘন্টা বিশ্রাম নেন সকলে। তারপরে আবার পদযাত্রা শুরু হয় পদযাত্রা শুরু হওয়ার পরে মধ্যে আবার দেড়টা নাগাদ, লোকপুরের মোড়ে কর্মীরা মধ্যাহ্ণ ভোজন করেন। ওখান থেকে পদযাত্রা আবার শুরু হয়। খাগড়া ঘাট স্টেশন সংলগ্ন মাঠে বক্তব্য রাখেন অধীর চৌধুরী ও কংগ্রেস নেতৃত্ব।




