Cultural programme : রবীন্দ্র সদন – নন্দন চত্বরে অভিব্যক্তির অনুষ্ঠান 

SHARE:

রবীন্দ্র সদন – নন্দন চত্বরে অভিব্যক্তির অনুষ্ঠান 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বাংলা, হিন্দি ও ইংরেজি  ভাষায় প্রকাশিত হয়  অভিব্যক্তি সাহিত্য পত্রিকাটি। এই পত্রিকাটি  উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডা থেকে নিয়মিত প্রকাশিত  হয়। ১১ডিসেম্বর ২০২২ নয়ডাতে উৎসবের মধ্যে দিয়ে পত্রিকার অভিব্যক্তি-এর নবতম সংখ্যাটির আনুষ্ঠানিক উন্মোচন হয়েছিল। পরিচালনমণ্ডলীর পক্ষে জানানো হয়, ‘পত্রিকার পশ্চিম বাংলার লেখক-লেখিকাদের হাতে পত্রিকা প্রদান ও সম্মাননা জ্ঞাপনের জন্য নন্দন চত্বরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।’ 

আজ শনিবার ৭ জানুয়ারি, রবীন্দ্র সদন-নন্দন চত্বরে মনোজ্ঞ অনুষ্ঠান করল অভিব্যক্তি পত্রিকা। শিলং থেকে আগত কবি ও সাহিত্যিক ফাল্গুনী চক্রবর্তী বলেন, ‘এমন অনুষ্ঠানে এত কবি ও সাহিত্যিকদের সঙ্গে থাকতে পেরে বেশ ভালো লাগল। মত বিনিময় হল। এবং খুব ভালো লাগল অভিব্যক্তি সম্মান গ্রহণ করে।’  

 

উল্লেখ্য, চারুকলা ভবনের সামনে উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠানে আগত কবি সাহিত্যিকদের হাতে স্মারক, মানপত্র ও তৃতীয় বর্ষ উৎসব সংখ্যা-২০২২ তুলে দেন পত্রিকা সম্পাদক ডালিয়া মুখার্জী। এই অনুষ্ঠানে অভিব্যক্তি সাহিত্য সম্মান প্রদান করা হয় মেঘালয়ের শিলং থেকে আগত কবি ও সাহিত্যিক ফাল্গুনী চক্রবর্তীকে।

এছাড়াও এই সম্মান পান সেখ আব্দুল মান্নান, রিক্তা পাঁজা, হাসানুজ্জামান, শাস্বতী পান, জয়শ্রী রায় মৈত্র, প্রদীপ কুমার ভদ্র, মনফকিরা সপ্তর্শী, রফিকুল ইসলাম,নবপর্ণা, নীল মিত্র, ডালিয়া মুখার্জি, তারক মজুমদার,শ্যামলী দাস,মিলি ভট্টাচার্য, শুভ্রতা ভট্টাচার্য, মৃদুল বোস, দেবদাস মৈত্র প্রমুখ ব্যক্তিত্বরা। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন