Iran : ইরানে ফাঁসি দুই প্রতিবাদীর
সাশ্রয় নিউজ ★ তেহরান : আরও দুই প্রতিবাদীর ফাঁসি দিল ইরান সরকার। শনিবার সকালবেলা মহম্মদ মেহদি কারামি ও সৈয়দ মহম্মদ হোসেইনিকে সে দেশের সরকার ফাঁসি দেয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর। ইরান সরকার ৪১ জন প্রতিবাদীকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাঁরা হিজাব বিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ইরানের আধাসেনা বাহিনীর সদস্য সৈয়দ রুহোল্লা আজামিয়ানকে খুন করেছেন তাঁরা। গত ৩ নভেম্বর ২০২২ করাজে খুন হয়েছিলেন।
ছবি : প্রতীকী




