Narendra Modi : দিল্লিতে উন্নয়নশীল দেশগুলি নিয়ে মহাসম্মেলনে উদ্বোধনী ভাষণ দেবেন প্রধানমন্ত্রী 

SHARE:

দিল্লিতে উন্নয়নশীল দেশগুলি নিয়ে মহাসম্মেলনে উদ্বোধনী ভাষণ দেবেন প্রধানমন্ত্রী 

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : উন্নয়নশীল দেশগুলি নিয়ে মহা সম্মেলনের আয়োজন করছে ভারত সরকার। চলতি মাসের ১২ ও ১৩ তারিখ ভিডিও মাধ্যমে ১২০টিরও বেশি দেশকে এই সম্মেলনে থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে উল্লেখ। বিদেশ সচিব বিনয় কোয়াত্রা ‘ভয়েস অব গ্লোবাল সাউথ’ নামাঙ্কিত এই সম্মেলনের কথা ঘোষণা করেন। বিদেশ সচিব বলেন, ”প্রধানমন্ত্রীর ‘সব কা সাথ, সব কা বিকাশ, সব কা বিশ্বাস এবং সব কা প্রয়াস’ নীতির সঙ্গে এই উদ্যোগ যুক্ত। ভারতের সনাতন নীতি, বসুধৈব কুটুম্বকম-এর দর্শনকেও মাথায় রাখছে কেন্দ্রীয় সরকার।” তিনি আরও জানান, “নিজেদের উদ্দেশ্যকে চিহ্নিত করে সার্বিক ঐকমত্য গড়ে তোলাই লক্ষ্য। সমস্ত উন্নয়নশীল দেশগুলিকে এক মঞ্চে এনে বিভিন্ন বিষয়ে অগ্রাধিকার ও চলার পথ ভাগাভাগি করে নিতে চাইছি আমরা।”  ওই সম্মেলনে বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বিদেশমন্ত্রীও উপস্থিত থাকবেন বলে উল্লেখ। উল্লেখ্য, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীরাও আমন্ত্রিতদের ভেতর থাকবেন বলে জানা যায়। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন