Kalna : কালনায় খাদ্য ও পিঠেপুলি উৎসব 

SHARE:

কালনায় খাদ্য ও পিঠেপুলি উৎসব 

সাশ্রয় নিউজ ★ কালনা : শীতের মরশুম শুরু হবে আর বাঙালির মনে একটু হুল্লোড়ভাব তৈরি হবে না, এ আবার হয় নাকি! ৩ থেকে ৮ জানুয়ারি, কালনায় শুরু হচ্ছে খাদ্য ও পিঠেপুলি উৎসব। ৫ দিন কোল্ডস্টোরেজ মাঠে চলবে উৎসবটি।

পাশাপাশি আজ থেকে বিনোদনমূলক অনুষ্ঠানে বিনোদন জগতের বহু তারকা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। জানা যায়, অনুষ্ঠানটির আহ্বায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি। তাঁর উদ্যোগেই এই উৎসবকে সাফল্যমণ্ডিত করতে ঝাঁপিয়ে পড়েছেন কালনা শহরের খাদ্য ও বিনোদন প্রমীরা। উৎসব সফল করতে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিলে অংশ নেন ছাত্রছাত্রী, সমাজকর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। শীতের ছোঁয়া বাড়তেই এই মুহূর্তে কালনা শহরে সাজো সাজো রব। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন