Darjeeling : তুষারপাতের দেখা নেই দার্জিলিংয়ে

SHARE:

তুষারপাতের দেখা নেই দার্জিলিংয়ে 

সাশ্রয় নিউজ ★ দার্জিলিং : এই সময়টাতে দার্জিলিঙয়ে পর্যটকদের ভিড় চোখ ধাঁধিয়ে দেয় প্রতি বছরই। নতুন বছরকে স্বাগত জানাতে পর্যটকরা ভিড় জমান, দার্জিলিং, সিকিম। আর কিছুই না, ভ্রমণপিয়াসী বাঙালি মন। সুযোগ মিললেই উড়ূ উড়ূ। মাছে ভাতে যেমন বাঙালি, তেমনি বাঙালির পায়ের তলায় শর্ষে-। কথাটা বহু পুরনো হলেও খাঁটি। এবারও নতুন বছরের প্রাক্কাল ও বর্ষশুরু থেকেই পর্যটকদের ভিড় সমস্ত স্তরের হোটেলগুলিতে। জমিয়ে ঠাণ্ডা উপভোগ করতে যেমন পর্যটকরা সেখানে ভিড় করেন, তেমনি বড় আকর্ষণ বফফের স্পর্শ নেওয়া। অলস বাঙালি তকমাটা এখন তাঁদের পিঠের ওপর থেকে উঠে গিয়েছে। কর্মব্যস্ত সকলেই। শুধু বাঙলা নয়, ভারতের অন্যান্য রাজ্য, প্রতিবেশী দেশ বাংলাদেশ ও বিদেশের অজস্র পর্যটকও অমোঘ টানে তপ্পিতাপ্পা বেঁধে হাজির হন, প্রকৃতির স্নিগ্ধ বুকে। তবে ওখানে  এবছর জমিয়ে শীত থাকলেও দেখানেই তুষার পাতের। এ বিষয়ে কী সিকিম কেন্দ্রীয় হাওয়া অফিসের কর্তা গোপীনাথ রাহার কথায়, “শূন্য ডিগ্রির অক্ষরেখা দার্জিলিং শহর থেকে এখন অনেকটাই উপরে অবস্থান করছে। আরও কয়েকটি প্রাকৃতিক পরিস্থিতি অনুকূলে হলে তবে তুষারপাত সম্ভব। এই সপ্তাহটা দেখা যাক, তুষারপাত হয় কিনা।” এক পর্যটক বলেন, “আমরা এই সময়টার জন্য অপেক্ষা করি। এবার তুষার পাত নেই। কী করা যাবে? প্রকৃতির কোলে আনন্দ করতে এসেছি, আনন্দ করেই ঘুরব। দেখব। বুকে নতুন প্রাণের স্ফূরণ নিয়ে ফিরে যাব!”

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন