মা হলে কেরিয়ার হারিয়ে যায়, কে বলেছে?
সাশ্রয় নিউজ ★ মুম্বাই : আলিয়া ভাটের জীবনে সব চেয়ে আনন্দের ছিল ২০২২ সালটি। কেরিয়ারের সব থেকে সুন্দর সময়, আচম্বিতেই বিয়ের সিদ্ধান্ত তারপর সন্তান। সংসার সন্তান পরিবার এঁদের সঙ্গে সময় কাটিয়ে মাঝের সময়ের গ্যাপটা কীভাবে পূরণ করছেন আলিয়া? প্রশ্ন ছিল তাঁর ফ্যানদের, তা খোলসা করে দিয়েছেন অভি নেত্রী নিজেই “ঠিক বা ভুল বলে কিছু হয় না। আমার জন্য যা ঠিক, তা হয়ত অন্য কারও জন্য ভুল। আমি সব সময় হৃদয়ের কথা শুনি। তাই, হ্যাঁ… যখন কেরিয়ারের সবচেয়ে ভাল সময় চলছিল, তখনই বিয়ে করেছি। সন্তানের জন্মও দিয়েছি। কিন্তু মা হলে কেরিয়ার হারিয়ে যায়, কে বলেছে? আর যদি হয়ও, হোক। সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আমি কখনও আফসোস করব না। এ তো প্রাকৃতিক ব্যাপার। আমার তো মনে হয়, এটাই সবচেয়ে ভাল সিদ্ধান্ত। মা হয়ে জীবনের অর্থ খুঁজে পেয়েছি।”

অভিনেত্রী জানিয়েছেন, আবার খুব শীঘ্রই কাজের জগতে ফিরবেন। আত্মবিশ্বাসী অভিনেত্রী এই প্রসঙ্গেও অকপটে, “ভাল কাজ করলে, আরও অনেক মানুষ কাজ করতে আগ্রহী হবেন। যদি কাজের প্রস্তাব না আসে তাহলে বুঝতে হবে এটা তোমার সময় নয়।” একই সঙ্গে তিনি মনে করিয়ে দিয়েছেন নিজেকে ও তাঁর অগণিত ফ্যানদের, “আমি কাজের গুরুত্ব বুঝি। কিন্তু জীবন ও বেঁচে থাকাটা আগে। আমি দুটোর ভেতর ভারসাম্য রেখে চলি।” গাঙ্গুবাই… -এর অভিনেত্রী জানান, মা হওয়ার পর তিনি বুঝতে শিখেছেন, মনের কোন গোপন ঘরের বন্ধ দরজা খুলে গিয়েছে। একজন মা’কে জীবনের সর্বক্ষেত্রতেই এভাবেই আত্মপ্রত্যয় নিয়ে জীবনকে দেখতে হয়, অকপট তাঁর অভিনয়মুগ্ধ দর্শকরা।




