Jalpaiguri : নির্মাণ শ্রমিকের কাজে গিয়ে ধসে মৃত্যু হল পশ্চিমবঙ্গের বাসিন্দা ২ যুবকের

SHARE:

নির্মাণ শ্রমিকের কাজে গিয়ে ধসে মৃত্যু হল পশ্চিমবঙ্গের বাসিন্দা ২ যুবকের

সাশ্রয় নিউজ ★ জলপাইগুড়ি : সিকিমে ধসে মৃত্যু হয়েছে দুই জন পরিযায়ী শ্রমিকের। তাঁরা সিকিমে স্কাইওয়াকের নির্মাণ কাজে গিয়েছিলেন। মৃত দুই শ্রমিকের নাম রবি রায় (৩০) ও সুধামার ওঁরাও (৪২)। দুই পরিযায়ী বাড়ি জলপাইগুড়ি জেলার  রাজগঞ্জের বারোপেটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বলে জানা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, সিকিমে স্কাইওয়াকের নির্মাণ কাজে ৮ জন যুবক গ্রাম থেকে গিয়েছিলেন। গতকাল শুক্রবার সকালে হঠাৎ ধস নামে। ঘটনায় ৪ জন চাপা পড়ে যান। ২ জনের প্রাণ বাঁচালেও, মৃত্যু হয় অন্য দুজনের। তাঁরা জলপাইগুড়ি থেকে সিকিমে কাজে গিয়েছিলেন। আহরা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বলে উল্লেখ। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ বোদাগঞ্জ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment