Riya Kumari murder case : রিয়া কুমারীর খুনের ঘটনায় গ্রেফতার দেওর

SHARE:

রিয়া কুমারীর খুনের ঘটনায় গ্রেফতার দেওর 

সাশ্রয় নিউজ ★ উলুবেড়িয়া: ঝাড়খণ্ডের ইউটিউবার খুনের ঘটনায় গ্রেফার হয়েছেন রিয়া কুমারীর দেওর। তাঁর নাম সন্দীপ কুমার। রাজাপুর থানার পুলিশ সন্দীপকে গ্রেফতার করেছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রিয়া কুমারীকে খুনের অভিযোগে তাঁর স্বামী প্রকাশ কুমারকে গ্রেফতার করে বাগনান থানার পুলিশ। প্রকাশকে বৃহস্পতিবার ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে উলুবেড়িয়া আদালত। 

পুলিশ প্রকাশকে জেরা করে জানতে পারে, তাঁর অনেক আর্থিক ঋণ। সেই ঋণের অর্থ যোগাতেন রিয়াই। উল্লখ্য যে, রিয়া কুমারীর পরিবার অভিযোগ করে প্রকাশ ও তাঁর ভাই সন্দীপের নামে। আদালতে তোলায় সময় সন্দীপ জানান, ‘আমি যদি দোষী হতাম আমি এখানে কেন আসতাম? আমি খবর দেখে জানতে পারি, আমার নামে রিয়ার দাদা অজয় কুমার অভিযোগ করেছে। তাই আমি এখানে এসেছিলাম। তখনই পুলিশ আমাকে গ্রেফতার করে।’ সন্দীপ কুমার দাবী করেন, মিথ্যে অভিযোগ তাঁকে ফাঁসাতে চাইছে। ঘটনার সময় তিনি ঝাড়খণ্ডে ছিলেন। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন