এক ব্যক্তির প্রাণ বাঁচালেন বিপর্জয় মোকাবিলা দপ্তরের কর্মীরা
সাশ্রয় নিউজ ★ সাগর : গঙ্গাসাগরে স্নানের সময় এক ব্যক্তি জলে ডুবে যাচ্ছিলেন। বিকেল তিনটের সময় এই ঘটনায় বিপর্জয় মোকাবিলা দপ্তরের দুই কর্মীর চেষ্টাতে প্রাণ বাঁচে ওই ব্যক্তির। উল্লেখ যে, বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন বহু পুণ্যার্থী। সূত্রের খবর, বিকেল তিনটে নাগাদ হঠাৎ সাইরেন বেজে ওঠে। আর তৎক্ষনাৎ বিপর্জয় মোকাবিলা দপ্তরের প্রশিক্ষিত দুই কর্মী সমুদ্রে ঝাঁপ দেন ও ডুবন্ত ওই ব্যক্তিকে উদ্ধার করেন বলে উল্লেখ।




