Fire Arms Recover : সামসেরগঞ্জে পুলিশী অভিযানে উদ্ধার উদ্ধার আগ্নেয়াস্ত্র 

SHARE:

সামসেরগঞ্জে পুলিশী অভিযানে উদ্ধার উদ্ধার আগ্নেয়াস্ত্র 

সাশ্রয় নিউজ ★ সামসেরগঞ্জ : ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে সামসেরগঞ্জে অস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একেরপর জায়গা থেকে বোমা ও অস্ত্র উদ্ধার করছেন পুলিশ। বিপুল অস্ত্র কোত্থেকে কেন আসছে, ভাবাচ্ছে সাধারণ মানুষকে। উল্লেখ্য, সামসেরগঞ্জের বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালায়। ওই পুলিশী অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলে খবর। বৃহস্পতিবার পুলিশ অভিযানে ৪০ রাউণ্ড গুলি সহ ৭ টি পিস্তল উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর। গ্রেফতার হয়েছে ৩ ব্যক্তি বলে উল্লেখ। জঙ্গিপুর জেলা পুলিশ সূত্রে খবর, পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশী অভিযান চলে। রাকিব হোসেন, রব্বুল শেখ, এবং তৌহিদুল সেখ নামে তিনজন গ্রেফতার হয়েছে। আরও একজনের নাম উঠে এসেছে। তবে সে পলাতক বলে উল্লেখ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন