Minister subrata saha passed away :  প্রয়াত রাজ্যের তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা 

SHARE:

প্রয়াত রাজ্যের তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা 

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজ্য রাজনীতিতে। সুব্রত বাবু বর্তমান রাজ্যের ‘খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন ‘ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলেন। দীর্ঘ বৎসর তিনি রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। রাজ্যের মন্ত্রীত্বের পাশাপাশি বর্তমানে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পদও সামলাচ্ছিলেন। জানা যায়, সম্প্রতি তাঁর কলকাতায় একটি হাসপাতালে গলব্রাডারে অস্ত্রোপচার হয়। বুধবার রাত্রিবেলা বহরমপুর ফেরেন। ফেরার পরেই আজ বৃহস্পতিবার সকালবেলা নাগাদ বুকে ব্যথা অনুভব করেন সুব্রত বাবু। তড়িঘড়ি তাঁকে নিকটস্থ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাঁকে আইসিইউতে রাখেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে সকাল ১১:০২ মিনিটে সুব্রত বাবু অনন্তলোকে পাড়ি জমান। তাঁর অকস্মাৎ প্রয়াণে পরিবার সহ সহকর্মীরা ভেঙে পড়েছেন। শোকাহত তাঁর নির্বাচন কেন্দ্র সাগরদীঘির মানুষজনদের ভেতরও। তাঁদের কথায়, ‘ঠিক বিশ্বাস করা যাচ্ছে না, সুব্রতদা আর নেই!’ উল্লেখ্য যে, টানা তিনবার সুব্রত সাহা সাগরদীঘি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শাওনী সিংহ রায় বলেন, মাথার ওপর ছিলেন তিনি! আমরা পার্টি অফিসেই ছিলাম। হঠাৎ শুনলাম, সুব্রত দা নেই।’ 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন