Bonde bharat Express : স্বল্প সময়ে উত্তরবঙ্গ
সাশ্রয় নিউজ ★ কলকাতা : হাওড়া থেকে উত্তরবঙ্গ-এর নিউ জলপাইগুড়ি পর্যন্ত শুরু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে ভোর ৫ টা ৫০ মিনিটে, এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে ১ টা ২০ মিনিটে। অপর দিকে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া অভিমুখে ট্রেনটি ছাড়বে ২ টো ৫০ মিনিটে। হাওড়া পৌঁছবে হাওড়া পৌঁছবে রাত্রি ১০ টা ২০ মিনিটে। ৫৫৬ কিলোমিটার পথ পাড়ি দেবে মাত্র ৮ ঘন্টা ১০ মিনিটে। এই ট্রেনের ফলে হাওড়া থেকে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও সুদৃঢ় হবে বলে মনে করছে রেলকর্তারা। অন্যদিকে পর্যটন শিল্প, চিকিৎসা সংক্রান্ত দিক থেকেও মানুষ অভূতপূর্ব উপকৃত হবেন বলে উল্লেখ। সূত্র মারফৎ জানা যায়, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি সম্ভব্য ভাড়া, এসি চেয়ারকার ১,০২৩ টাকা। এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ২,১১৩ টাকা। রেলের অন্যান্য পরিষেবা এবং ক্যাটারিং মূল্য আলাদা বলে উল্লেখ।




