Howrah gun fire : গাড়ির ভেতরে খুন মহিলা

SHARE:

গাড়ির ভেতরে খুন মহিলা 

সাশ্রয় নিউজ ★ বাগনান : ছিনতাইয়ে বাধা দেওয়ার জন্য হাওড়ার বাগনানে গুলি চালাল দুষ্কৃতিরা। বুধবার, সকালবেলাতে রাজাপুর থানার পিরতলার কাছে মুম্বাই রোডে মর্মান্তিক ঘটনা ঘটল। আড়াই বছরের ছেলের সামনে মাকে গুলি করে। 

ঝাড়খণ্ড থেকে কলকাতা ফিরছিলেন প্রকাশকুমার ঝাঁ। মহিষবেথা ব্রীজের ওপর গাড়ি থামিয়ে প্রাতঃকৃত্য করতে যান প্রকাশ। গাড়িতে ছিলেন স্ত্রী ও আড়াই বছরের কন্যা। প্রকাশবাবুর অনুপস্থিতিতে একদল দুষ্কৃতি তাঁদের গাড়ি ঘিরে ফেলে। প্রকাশবাবুর স্ত্রী মীনা কুমারীর টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। ওই সময় মীনা দেবী চিৎকার করলে দুষ্কৃতিরা মীনা দেবীকে গুলি করে। গুলির শব্দে ছুটে আসেন প্রকাশ বাবু। এসে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাঁর স্ত্রী। পাশে শিশু কন্যা। প্রকাশ বাবু শিশু কন্যাকে গাড়ির পেছনের সিটে রেখে স্ত্রীকে ডিকিতে ঢোকান। প্রকাশ ঝাঁর বক্তব্য, ওই সময় তাঁকে সাহায্য করার কেউ ছিল না। শিশু কন্যা। রক্তাক্ত স্ত্রী-এর পাশে কন্যাকে রাখতে পারেননি। ডিকিতে ঢুকিয়েই নিকটস্থ পীরতলা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, ‘হাসপাতালে আসার আগেই মৃত্যু হয় মহিলার।’ বাগনান থানার পুলিশ জানায়, ‘পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’ 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন