ভাঙড়ে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
সাশ্রয় নিউজ ★ ভাঙড় : ভাঙড়ে বোমা উদ্ধার। উদ্ধার হয়েছে বোমা তৈরির সরঞ্জামও। মোট ১১ টি তাজা বোমা উদ্ধার নিয়ে এলাকায় চাঞ্চল্য। গত রাত্রে ২:৩০ টে নাগাদ পুলিশ গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালায়। স্থানীয় মানুষজনের বক্তব্য, ‘আমরা এই ঘটনায় আতঙ্কে আছি। ‘ সামনে পঞ্চায়েত নির্বাচন, ওই নির্বাচনকে কেন্দ্র করেই এমন দৃশ্য চোখে পড়ছে বলে মনে সাধারণ মানুষ। উল্লেখ্য, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তদন্ত করছে পুলিশ।




