শষ্য বীমার টাকা পাচ্ছেন মুর্শিদাবাদ জেলার কৃষকরা
সাশ্রয় নিউজ ★ বহরমপুর : পর্যাপ্ত বৃষ্টি হয়নি। বর্ষায় ধান লাগাতে পারেনি বৃষ্টির ঘাটতির জন্য। মুর্শিদাবাদে স্বাভাবিকের তুলনায় প্রায় ৩১ শতাংশ ক্ষেতে বর্ষার ধান লাগাতে পারেনি কৃষকরা। কৃষকদের মাথায়। মাত্র ১ লক্ষ ৩২ হাজার হেক্টর জমিতে কৃষকরা ধান লাগাতে পেরেছিলেন।
শষ্য বীমা থেকে টাকা পেলেন মুর্শিদাবাদের কৃষকরা। মুর্শিদাবাদের এক লক্ষ ১০ হাজার কৃষকের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। ৩৪ কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে বলে উল্লেখ। মুর্শিদাবাদ জেলা কৃষি দফতর সূত্রে খবর, কৃষকদের অ্যাকাউন্টে বাকিটাও ঢুকে যাবে।
জেলা কৃষি দফতর সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলার ১ লক্ষ ১০ হাজার কৃষকের জন্য ৪৯ কোটি ২ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, ৯৫টি গ্রাম পঞ্চায়েত এলাকার বীমাকৃত কৃষকেরাই বীমার টাকা পাচ্ছেন।




