Fifa World cup 2022 & Leonel Messi :  বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারকে বিদায় জানাবেন মেসি 

SHARE:

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলেই আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারকে বিদায় জানাবেন মেসি  

সাশ্রয় নিউজ ★ দোহা : ফুটবল বিশ্ব এখন মেসি জ্বরে কাঁপছে। এবারের ফিফা ওয়ার্ল্ডকাপ ২০২২, অনেক কিছু স্মৃতি বুকে জড়িয়ে রাখবে। আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপের ফাইনালে ওঠার পরেই আরও ফুটবল-উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানানোর ইঙ্গিত দিয়েছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। তাহলে ক্লাব ফুটবল থেকেও কী তিনি অবসর নেবেন শীঘ্রই? ক্রীড়া বিশ্লেষকদের মধ্যে তা নিয়ে চর্চা চললেও, লিও কিন্তু এ ব্যাপারে নীরব। উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপে চরম উত্তেজনার মাঝে একটি কথা চাঁওড় দিয়েছে, লিওনেল মেসি তাঁর শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েস-এ ফিরতে পারেন! তবে তা নিয়ে এখনও ধোঁয়াশার ভেতর ফুটবল বিশ্লেষকরা। বিশেষভাবে উল্লেখ্য, মেসির হঠাৎই বার্সেলোনা ছেড়ে পিএসজি-তে যাওয়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল। অবশ্য নতুন ক্লাবে নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়েছেন লিও। তবে যা-ই হোক, কাতার ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ লিও মেসি-এর আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারের শেষ ম্যাচের দিকে তাকিয়ে আছে তামাম বিশ্ব। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন