Akhil Giri : অখিলের মুখে কুলুপ ঝোলালো দল

SHARE:

অখিলের মুখে কুলুপ ঝোলালো দল

সাশ্রয় নিউজব★ কলকাতা : সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে দেশের রাষ্ট্রপতি সম্পর্কে দলের কারামন্ত্রী অখিল গিরির অপ্রীতিকর মন্তব্যের জন্য  ক্ষমা প্রার্থনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বয়ং অখিলও নবান্নে এসে ভুল স্বীকার করেছিলেন। তাতেও শান্ত হয়নি বিরোধী রাজনৈতিক দল, বিজেপি। সূত্রের খবর, এবার রামনগরের বিধায়ক কারামন্ত্রী অখিল গিরি-এর “মুখে কুলুপ” -এর নির্দেশ দলের। বিশেষ সূত্রে খবর, আসন্ন বিধানসভার শীতকালীন অধিবেশন ১৮ নভেম্বর থেকে। বিধানসভা কক্ষেও অখিলের মন্তব্যের ইস্যুতে, তার পদত্যাগ দাবী করে আওয়াজ তুলতে পারেন বিজেপি নেতৃত্ব।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন