Amra Bangali : আমরা বাঙালীর বাংলা ভাষার দাবি
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : আমরা বাঙালী ভারতের একটি রাজনৈতিক দল। আসলে প্রভাতরঞ্জন সরকার প্রদত্ত আর্থ -সামাজিক ও রাজনৈতিক দর্শন প্রগতিশীল ব্যবহার তত্ত্বের উপর ভিত্তি করে উত্তর-পূর্ব ভারতে বাঙালী বিরোধী বক্তব্যের বিরুদ্ধে প্রতিক্রিয়ায় দলটি ছড়িয়ে পড়ে। আমরা বাঙালি 1980-এর দশকের মাঝামাঝি সময়ে স্পটলাইটে একটি সংক্ষিপ্ত অবস্থান উপভোগ করেছিল যখন এটি সীমান্তবর্তী জেলাগুলিতে কিছু গ্রাম পঞ্চায়েত আসনও জিতেছিল। আজ আমরা বাঙালী দার্জিলিং-এর বিরুদ্ধে সহ বিভিন্ন আন্দোলন ও প্রতিবাদে জড়িত.
গোর্খাদের নতুন রাজ্য গোর্খাল্যাণ্ড গঠনের আহ্বান-এর বিরুদ্ধে ও আসামে নাগরিকত্ব (সংশোধন) আইন, 2019-এর জন্য জাতীয় নাগরিক পঞ্জির প্রতিবাদে সোচ্চার হয়েছেন। 2022 আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে জেগে উঠেছে বাংলায়। নতুন জনজোয়ারের মধ্যদিয়ে নিজেদের ন্যায় দাবিতে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা জুড়ে আন্দোলন শুরু করেছে। বর্তমান পরিস্থিতি তে কেন্দ্রীয় সরকারের বাংলা ভাষা শিক্ষা ব্যবস্থার ও স্বীরকৃতির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মুর্শিদাবাদ জেলার জেলা সচিব স্বপন কুমার মণ্ডল জানান, পৃথিবীর শীর্ষে পঞ্চম তম এই বাংলা ভাষা আমাদের নিজের দেশ তথা রাজ্যেও কোনওভাবেই স্বয়ংসম্পূর্ণ নয়। এর দাবিতে আমরা সমস্ত বাঙালীদের এক হয়ে আন্দোলনে সামিল হবার আহ্বান জানাচ্ছি। আজ তারই দ্বিতীয় সভার আয়োজনের প্রস্তুতি তে কান্দি মহাকুমা শাসকের কাছে আবেদন পত্র দিলেন বলেই উল্লেখ।



