Suvendu Adhikari : শুভেন্দুর হাতে TMC -র গোলাপ ফুল : পুলিশ হতবাক

SHARE:

শুভেন্দুর হাতে TMC -র গোলাপ ফুল : পুলিশ হতবাক 

সাশ্রয় নিউজ ★ মেদিনীপুর : শান্তিকুঞ্জে অশান্তির ঝড় শুভেন্দুর বাড়িতে। আজ সকাল সাড়ে দশটা নাগাদ টিএমসি-এর পক্ষ থেকে শুভেন্দুকে গোলাপ ফুল দিতে গিয়ে ক্ষুন্ন টিএমসি- সদিস্যরা। 144 ধারা থাকা সত্ত্বেও  সেখানে উপস্থিত হয় তারা।

পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করে গোলাপ ফুল শুভেন্দুর কাছে পৌঁছাতে চাই মেদিনীপুর টিএমসি ছাত্র যুব সংগঠনের সভাপতি প্রসেনজিৎ দে ও শতদল বেরা এদের স্বাভাবিকভাবেই বক্তব্য, শুভেন্দু অধিকারী মানসিকভাবে অসুস্থ তার সুস্থতার কামনায় গোলাপ ফুলের তোরা দিয়ে সম্ভাষণ করতে চাই বলে উল্লেখ।

সূত্রের খবর, সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।  স্থানীয় সুত্রে প্রকাশ যে সকালে টিএমসি দলের সদস্যরা বাড়ির সামনে বসেই বিক্ষভ দেখাচ্ছিলেন। পুলিশ আসতেই উত্তেজনা ছড়ায়। গতকাল ঘোষণা করেন টিএমসি দলের সভাপতি কুণাল ঘোষ যে, “শুভেন্দু অধিকারীর মানসিকভাবে অসুস্থ্য তার আরোগ্য কামনায় গোলাপফুল দেওয়া উচিৎ।”

নন্দীগ্রামের ভেকুটিয়াতে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সমবায় সভা আছে আর তার আগেই এমন ঘটনা বলেই উল্লেখ। তৃণমূল কংগ্রেসের কর্মীদের হাতে কালো পতাকা আর তার পাশেই বিজেপির জয়ধ্ব্নি টেঙুয়া মোড়ে। যদিও শান্তি কুঞ্জে বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের কর্মী সদস্যরা ধর্নায় বসে।

এদের দাবি যতক্ষণ পর্যন্ত শুভেন্দুর হাতে গোলাপ ও গোলাপ কার্ড দিতে পারছি না ততক্ষণ আমরা উঠছি না। মারাত্মকভাবে দুই দলের মধ্যে বচসা বাধে। শুভেন্দুর দাবী সে শান্তি পুর্ণ সভা করতে চায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে সমস্ত কিছু সামাল দিচ্ছেন বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন