Dengue and Platelet : ডেঙ্গু বাড়ছে,  পাল্লা দিয়ে আকাল প্লেটলেটের

SHARE:

Dengue and Platelet : ডেঙ্গু বাড়ছে,  পাল্লা দিয়ে আকাল প্লেটলেটের 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি ব্যাপক আকার ধারণ করছে। ইতিমধ্যেই মহানগর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন স্থানে আক্রান্ত্রের সংখ্যা বাড়ছে। এর ফলে কলকাতা সহ রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে প্লেটলেটের অভাব দেখা গিয়েছে বলে বিশ্বের সূত্রে খবর। উল্লেখ, ইতিমধ্যে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৫ জনের। কলকাতা পৌর নিগম ডেঙ্গু পরিস্থিতি হ্রাস টানতে একাধিক কার্যক্রম জারি রাখলেও আক্রান্তের গ্রাফ বাড়ছে। এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলি। তাঁরা এ বিষয়ে, সরকারের ব্যর্থতাকে দোষী সামনে আনছেন। বেলেঘাটা আই ডি হাসপাতালের এক রোগীর পরিবারের বক্তব্য, সাত দিন ধরে রোগী ভর্তি করেছি। পর্যাপ্ত প্লেটলেট পাচ্ছি না। মানিকতলা সেন্ট্রল ব্লাড ব্যাঙ্ক এমনকী শহরের বেসরকারি ব্লাডব্যাঙ্ক গুকির অবস্থাও একই। এস এস কে এম, শিশুমঙ্গল, আর জি কর, বাঙ্গুর, ইনস্টিটিউট অব চাইল্ড হেলথ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ প্লেটলেটের জন্য আর্তপরিবারের মানুষদের লাইন পড়ছে।  ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিও চাহিদা মেটাতে ব্যর্থ হচ্ছে বলে বিশেষ সূত্রে খবর। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন