Abhishek Banerjee : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ে মিটিং বীরভূমের দলীয় নেতৃত্বের সঙ্গে

SHARE:

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিং বীরভূমের দলীয় নেতৃত্বের সঙ্গে 

সাশ্রয় নিউজ ★কলকাতা ও বোলপুর : গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল আপাতত জেলে। জেলা সভাপতিপদে অনুব্রতকে রেখে জেলায় তাঁর  অনুপস্থিতিতে দলীয় কাজকর্মের দায়িত্ব সামলানোর জন্য নেতৃত্য বীরভূমের দুই সাংসদ সহ ৮ জনের একটি সমন্বয় কমিটি গঠন করেছে। এই কমিটিই আপাতত জেলায় তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের নিয়ন্ত্রক হিসেবে মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল। উল্লেখ্য, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহকে দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধানের দায়িত্ব দিয়েছেন নেতৃত্ব। গত শনিবার আসানসোল কোর্টে অনুব্রত তাঁর কর্মীদের কড়া নির্দেশ দেন,”আমার অনুপস্থিতিতে চাঁদু (রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ) ও বিকাশ-এর কথা শুনে চলবি।” অপর দিকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সী-এর একটি পত্র এসেছে জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক অফিসে। চিঠিতে ত্রিস্তর  নির্বাচনে প্রশাসনিক সমন্বয়িকের দায়িত্বের কথা উল্লেখ আছে লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ-এর নাম। অন্যদিকে, চলতি মাসের ২৬ নভেম্বর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে জেলা নেতা,  বিধায়ক, সাংসদদের নিয়ে মিটিং করবেন বলে সূত্রের খবর। জানা যায়, অনুব্রতহীন জেলায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে এই মিটিং নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা! কেউ কেউ মনে করছেন, এই মুহূর্তেই বীরভূমের দলীয় রাজনৈতি নিয়ে চিন্তিত শীর্ষ নেতৃত্ব। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন