T-20 World cup 2022 : টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

SHARE:

টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় ভারতের

সাশ্রয় নিউজ : একতরফা খেলা। টি-২০ বিশ্বকাপে ভারত ও ইংল্যাণ্ড সেমি ফাইনাল ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যাণ্ড। শুরুতেই ভারতের ব্যাটসম্যানদের চাপের মধ্যে রাখেন ইনল্যাণ্ডের প্লেয়াররা। 

    হার্দিক পাণ্ডিয়া ও বিরাট কোহলি খেলার মোড় ঘোরালেও ব্যাটিং ক্রিজে ভারতের রানের অঙ্কটা খুবই সামান্য বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা। খেলার শুরুতেই প্রথম সারির তিনজন ব্যাটসম্যান প্যাভিলিয়নে চলে যাবার পর টিম ইণ্ডিয়ার হাত থেকে ম্যাচ বেরিয়ে যাচ্ছিল সেটা স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছিল। কিন্তু যেভাবে বিরাট কোহলি ও হার্দিক পাণ্ডিয়া ম্যাচটি টেনে নিয়ে গেল তাতে ইণ্ডিয়ার দর্শকদের মনে আশ্বাস জেগে যায় পুনরায়। হার্দিক পাণ্ডিয়া ৩৩ বল খেলে ৬৩ রান করেন। বিরাট কোহলি ৪০ বল খেলে ৫০ রান করেন।  ইণ্ডিয়া ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে  ১৬৮ রান করে।  এবং ইংল্যাণ্ডের জন্য ১৬৯ রানের লক্ষ্যমাত্রা রাখে টিম ইণ্ডিয়া।   

    ব্যাটিংয়ের শুরু থেকেই প্রথম দুই ওভার থেকেই ইংল্যাণ্ড টার্গেট তাড়া করল তাতে পরিষ্কারভাবেই জানান দিয়ে দিল বাটলার ও হেলড- তাঁরাই আজকের সেমি ফাইনাল ম্যাচে জয়ী হতে চলেছে। শেষ পর্যন্ত হলও তাই। পরিশেষ, ১৬ ওভার ১৭০ করে ও ১০ উইকেট হাতে থাকতে ইংল্যাণ্ডের ওপেনার জুটি দুরন্ত ব্যাটিং করে ম্যাচ নিজেদের পকেটে পুরে নিল। এবং ইংল্যাণ্ড দশ উইকেটে ভারতকে হারিয়ে ফাইনালে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হওয়ার পথ সুগম করে নিল। ম্যাচের নায়ক বাটলার ও হেল্ড। হেলস ৪৭ বল খেলে ৮০ রান করেন। অপর দিকে জন বাটলার ৪৯ বল খেলে ৮৬ রান করেন।

    ক্রিকেট বিশ্ব এই মুহূর্তে মনে করছে অতীতের সেই ১৯৯২ -এর ওয়ার্ল্ডকাপ ম্যাচ ফিরে এল একই ভাবে! ওই বিশ্বকাপেও ইংল্যাণ্ড ভারতকে হারিয়ে ফাইনালে গিয়েছিল। ১৯৯২-এর বিশ্বকাপেও পাকিস্তানের সঙ্গে ইংল্যাণ্ডের ফাইনাল ম্যাচ পড়েছিল। এবং ফাইনাল ম্যাচ জিতেছিল পাকিস্তান। তাহলে কী ‘৯২ এর মতন এবারেও জিতবে বাবরের টিম? প্রশ্ন ক্রিকেট প্রেমীদের।  

ভারতের ব্যাটিং 

রাহুল ৫ বল খেলে ৫ রান, রোহিত শর্মা ২৮ বল খেলে ২৭ রান, বিরাট কোহলি ৪০ বল খেলে ৫০ রান, সূর্যকুমার যাদব ১০ বল খেলে ১৪ রান, হার্দিক পাণ্ডিয়া ৩৩ বল খেলে ৬৩ রান, ঋষভ পান্থ ৪ বল খেলে ৬ রান করেন। 

ভারতের বোলিং 

ভুবনেশ্বর কুমার ২ ওভার ২৫ রান দিয়েছেন, অশ্বদ্বীপ সিং ২ ওভারে ২৫ রান দিয়েছেন, অক্ষর প্যাটেল ৪ ওভারে ৩০ রান দিয়েছেন,  মহম্মদ শামী ৩ ওভারে ৩৯ রান দিয়েছেন, রবি চন্দন আশ্বিন ২ ওভারে ২৭ রান দিয়েছেন, হার্দিক পাণ্ডিয়া ৩ ওভারে ৩৪ দিয়েছেন। 

ইংল্যাণ্ডের ব্যাটিং 

জন বাটলার ৪৯ বলে ৪০ রান ও হেলস ৪৭ বল খেলে ৮৬ রান করেন। 

ইংল্যাণ্ডের বোলিং 

বি. স্টোক ২ ওভারে ১৮ রান দিয়েছেন, সি. ওয়াকস্ ৩ ওভারে ২৪ রান ও ১ উইকেট পেয়েছেন, এস. কুরান ৪ ওভার বল করে ৪২ রান দিয়েছেন, এ. রশিদ ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ১ উইকেট পেয়েছেন, এল. লিভিংস্টোন ৩ ওভার বল করে ২১ রান দিয়েছেন, এবং সি. জর্ডন ৪ ওভার বল করে ৪৩ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন