গুজরাতে বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : গুজরাতে বিধানসভা নির্বাচন দুই দফায়। ১ও৫ ডিসেম্বর গুজরাতে ভোট গ্রহণ হবে, ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের আনুষ্ঠানিক নির্ঘন্ট ঘোষণা করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। নির্বাচন কমিশনসূত্রে খবর, এবারের নির্বাচনে আরও বেশি মহিলা ভোটকর্মীদের অংশগ্রহণ লক্ষ্য করা যাবে। এই নির্বাচনে ১,২৭৪ টি বুথ সম্পূর্ণ পরিচালনার দায়িত্বে থাকবেন নারীরা। এছাড়া কমবয়সী নির্বাচন কর্মীরা ৩৩ টি পোলিং স্টেশন পরিচালনা করবেন বলে খবর।




