অপমানে আত্মঘাতী ছাত্রী
সাশ্রয় নিউজ ★ আলিপুরদুয়ার : ২৯ সেপ্টেম্বর আলিপুরদুয়ারের একটি শপিংমলে যান একজন ছাত্রী ও তাঁর বোন। শপিংমলে ঘুরতে ঘুরতে হঠাৎ-ই একটি চকোলেট মুখে পুরে নেন ছাত্রী। এই ঘটনার ক্যামেরাবন্দী করেন শপিংমলের একজন কর্মী। ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তিনি। উল্লেখ্য, ছাত্রীটিকে জেরা করেন ওই মলের কর্মীরা। জানা যায় যে, চকোলেট খাওয়ার ঘটনা স্বীকার করেছিলেন ছাত্রীটি। শুধু তাই নয়, তিনি মলকর্মীদের চকোলেটের নির্দিষ্ট মূল্যও চুকিয়ে দেন। তারপর সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ছবি ভাইরাল হয়। এই ঘটনা নিতে পারেননি জয়গাঁ-এর ওই ছাত্রী। অপমানের আঘাতে গলায় ফাঁস জড়িয়ে আত্মঘাতী হয়েছেন তিনি।
ছবি : প্রতীকী




