কোমাতে থেকেও তরুণী জন্মদিলেন সন্তানের
সাশ্রয় নিউজ : সাফিনা মাথায় আঘাত পেয়ে কোমায় গত সাত মাস হাসপাতালে ভর্তি। পথ দুর্ঘটনার আহত হন তিনি। মাথায় আঘাত পান। পথদুর্ঘটনার কবলে যখন পড়েন, তখন সাফিনা ৪০ দিনের অন্তঃসত্ত্বা ছিলেন বলে উল্লেখ। বলন্দতে সাফিনার চিকিৎসা হয়। উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের পরামর্শ মতো AIMS-এ চলতি বছরের এপ্রিল মাসে ভর্তি করা হয়। চারবার অপারেশন হয় তাঁর। সাফিনা যখন ১৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা, তখন আলট্রাসাউন্ড করে চিকিৎসকরা দেখেন, তাঁর গর্ভের সন্তান স্বাভাবিক ও সুস্থই আছে। চিকিৎসকরা বোর্ড মিটিং করেন, আদৌ সাফিনা সুস্থ সন্তানের জন্ম দিতে পারবেন কিনা সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য। নিউরো সার্জন দীপক শর্মা বলেন, সাফিনার জ্ঞান ফেরার সম্ভাবনা ক্ষীণ। মাত্র ১০-১৫ শতাংশ। একাধিকবার আলোচনা করেন চিকিৎসকরা। প্রথম ও দ্বিতীয়বার ট্রিমেস্টার চলার পরেও চিকিৎসকরা আলোচনা করেন। উল্লেখ্য, ৪ বার মস্তিষ্কের অপারেশন হয় সাফিনার। চিকিৎসকদের ভেতর মিটিং হয়, সাফিনার গর্ভপাত করানো হবে নাকি স্বাভাবিক জন্ম দেবেন তিনি। এই সিদ্ধান্ত তাঁর পরিবারের ওপর ছেড়ে দেন চিকিৎসকরা। তাঁর পরিবার বাচ্চাটি রাখার সিদ্ধান্ত নেয়। ২২ অক্টোবর সাফিনা সন্তানের জন্ম দেন। নিউরোসার্জন জানান, ২২ বছরের কেরিয়ারে এমন ঘটনা তিনি দেখেননি।
ছবি : প্রতীকী




