ওড়িশায় সেতু ভেঙে পড়ল সেতু
সাশ্রয় নিউজ : গুজরাটে যখন কান্না ও উৎকণ্ঠার রোল, ঠিক তার কিছু সময় আগে সেদিনই একই ঘটনা ঘটেছে ওড়িশায়। ওড়িশায় কালাহাণ্ডিরতে বহু প্রাচীন একটি সেতু ভেঙে পড়ে হঠাৎ-ই বলে খবর। ভবানীপাটনার ভাগীরথী পার্কের কাছে ওই সেতুটি ভেঙে পড়লে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সেতু ভেঙে পড়লে তার নিচে আটকে পড়ে দুটি গাড়ি। গাড়ির ভেতরের মানুষদের উদ্ধার করে স্থানীয় মানুষ ও পুলিশ। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সংবাদসূত্রে উল্লেখ।
প্রাচীন সেতুটি ভেঙে পড়ায় তেমন ক্ষতির কথা এখনও জানা যায়নি। রবিবার বিকেলবেলা আচম্বিত ওই ঘটনায় দেশজুড়ে মানুষের ভেতর চাঞ্চল্য দেখা যায়। ঠিক পৌঁনে সাতটা নাগাদ পৃথক আরেকটি সেতু দুর্ঘটনা ঘটে গুজরাটে।
দেশে ছটপুজোর দিন পৃথক দুটি সেতু দুর্ঘটনায় স্তব্ধ দেশের আমজনতা।




