গুজরাটের সেতু দুর্ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি
সাশ্রয় নিউজ ★গান্ধীনগর : রবিবার গুজরাটের মচ্ছু নদীতে কেবল ব্রীজ ভেঙে পড়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশ জুড়ে। সাত মাস বন্ধ থাকার পর সেতুটি সংস্কার করে মাত্র ৬ দিন আগে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। ছট পুজো উপলক্ষ্যে নদী পাড়ে ও সেতুতে অসংখ্য পূর্ণ্যার্থী মানুষ জমায়েত হন বলে সূত্র মারফৎ জানা যায়। জানা যায়, ভেঙে পড়া সেতুটির ওপর অন্তত ৪০০-৫০০ মানুষ জমায়েত হয়েছিলেন। মানুষের ভার ও উৎসব মশগুল মানুষের আনন্দোচ্ছ্বাসই কী বিষাদের কারণ হল? প্রশ্ন উঠছে সমাজের বিভিন্ন মহল থেকে। মচ্ছু নদীতে যখন দূর্ঘটনা ঘটে ওই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাট সফরে ছিলেন। এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৪০ জন পূর্ণ্যার্থীর মৃত্যুর খবর পাওয় গিয়েছে। আহতদের সংখ্যা এখনও পর্যন্ত নির্দিষ্ট করে জানা যায়নি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনসূত্রে খবর। সরকারি ও স্থানীয় উদ্ধারকারী সহ প্রায় ২০০ জন উদ্ধারকারী এখনও উদ্ধার কাজ করছেন বলে জানা যায়। ঘটনার পরেই প্রশাসনিকভাবে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি তৈরি হয়েছে, কমিটি বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখছে বলে উল্লেখ।




