প্রধানমন্ত্রীর শোক
সাশ্রয় নিউজ ★ গান্ধী নগর : প্রধানমন্ত্রীর গুজরাট সফরের সময় গুজরাটের মোরবি জেলার মচ্ছু নদীতে ভয়াবহ কেবল ব্রীজ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দুর্ঘটনায় ১৪০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহতের সংখ্যা অসংখ্য।
গতকাল রাতে একতা দিবসের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ভারতবর্ষ গুজরাটের জন্য প্রার্থণা করছে।” প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ” এই দুর্ঘটনার উদ্ধার কাজে কেন্দ্রীয় সরকার কোনও ত্রুটি রাখবে না।” প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় আরও উল্লেখ করেন, “আমার মন পড়ে আছে সেতু দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের কাছে। আমার মন ভারাক্রান্ত। অপর দিকে আমি কর্তব্য পালন করে চলেছি।”
উল্লেখ্য, কেভাদিয়ায় সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠানে তিনি সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। “মোরবি জেলার মচ্ছু নদীতে দুর্ঘটনা দেশকে একসূত্রে এনেছে ” বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়, “যখনই দেশে কোনও দুর্ঘটনা ঘটে, দেশের মানুষ একজোট হন।”




