Gujrat Bridge collapse : ছটপুজোর আনন্দ কেড়ে নিল সেতু দুর্ঘটনা 

SHARE:

ছটপুজোর আনন্দ কেড়ে নিল সেতু দুর্ঘটনা 

সাশ্রয় নিউজ ★ গান্ধীনগর : একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গুজরাট সফর চলছে, আর অন্যদিকে ছটপুজোর আনন্দের ভেতরই ভয়াবহ সেতু দুর্ঘটনার কবলে মানুষজন। মোরবির মচ্ছু নদীতে ব্রীজ ভেঙে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পূর্ণ্যার্থীদের। উত্তর ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব ছটপুজো। গতকাল ছটপুজো উপলক্ষ্যে অন্তত ৪০০-৫০০ জন পূর্ণ্যার্থী মচ্ছু নদীর ব্রীজের ওপর উঠেছিলেন বলে সূত্রের খবর। 

    এই ব্রীজ দুর্ঘটনায় প্রশাসনের দিকে আঙুল উঠছে। ওই সময় কেবল ব্রীজটির ওপর এত মানুষ কীভাবে উঠলেন, প্রশ্ন উঠছে আমজনতার ভেতর থেকে। এছাড়াও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, ছট পুজো সাধারণত নদীর ধারে হয়। দেশের বিভিন্ন প্রান্তে এমন দৃশ্যই দেখে আসছেন মানুষ। হঠাৎ করে ব্রীজের ওপর কীভাবে এত মানুষজন ভিড় জমালেন? প্রশাসনের ভূমিকা কী ছিল ওই সময়? প্রশ্ন উঠছে। তাহলে কী প্রশাসনের নজরদারিতেই গলদ ছিল? 

    উল্লেখ্য, রবিবার সন্ধে পৌঁনে সাতটা নাগাদ গুজরাটের মোরবির মচ্ছু নদীর ওপর ভয়াবহ কেবল ব্রীজ দুর্ঘটনা ঘটে। স্থানীয় শিক্ষিত মহলের দাবী, নদীর কেবল ব্রীজের ওপর এত মানুষের ভিড় না নিতে পেরেই দুর্ঘটনার কবলে পড়ে ব্রীজটি। ব্রীজটি ভেঙে পড়লে কেউ কেউ জীবন বাঁচাতে ব্রীজের ভাঙা অংশ ধরে ঝুলতে থাকেন। কেউ সাঁতার কাটতে কাটতে নদীপাড়ের দিকে এগোন। কেউ নদীতে স্রোতের তোড়ে ভেসে যান। সূত্র মারফৎ জানা যায়, এখন পর্যন্ত ১৪০ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। 

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি মৃতদে পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। অপর দিকে মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন গুজরাট সরকার।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment