Twitter : ভারতীয় ট্যুইটার কর্মীদের চাকরিতে কোপ 

SHARE:

Twitter : ভারতীয় ট্যুইটার কর্মীদের চাকরিতে কোপ 

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : ট্যুইটারে কর্মী ছাঁটাই অব্যাহত। জানা যাচ্ছে, এবার ভারতীয় ট্যুইটার কর্মীদের ওপর খাড়া নামালেন কর্তৃপক্ষ। ইলন মাস্ক ওই সামাজিক যোগাযোগ মাধ্যম অধিগ্রহণ করার পরে ওখানে কর্মরত পুরনো কর্মীদের ছাঁটায় শুরু হয়। ট্যুইটারের পক্ষে ভারতীয় কর্মীদের রাত সাড়ে নটা পর্যন্ত অপেক্ষা করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। কিন্তু রাত সাড়ে নটার আগেই অনকে ই-মেল পেতে শুরু করেছেন বলে জানা যাচ্ছে। এবং যাঁরা ই-মেল পাচ্ছেন তাঁরা চাকরি বহাল থাকছেন। দুশ্চিন্তায় প্রহর গুনছেন অজস্র কর্মী। সংবাদসূত্রে খবর, ভারতের সম্পূর্ণ মার্কেটিং টিম ও কমিউনিকেশন সেকশনের কর্মীদের চাকরি থেকে অব্যহতি দিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ। শঙ্কায় প্রহর গুনছেন ভারতীয় ট্যুইটার কর্মীরা। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন