২৬ বছর বয়সী তরুণী হলেন মন্ত্রী
সাশ্রয় নিউজ : সুইডেনের সর্বকনিষ্ঠ মন্ত্রী হলেন ২৬ বছরের তরুণী। নাম রোমিনা পারমোখতারি। রোমিনা সুইডেনের লিবার্যাল পার্টির যুব সংগঠনের প্রধান হিসেবে কাজ করেছেন। দেশের যুবদের এককাট্টা করতে ছুটে বেড়িয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। সুইডেনের স্টকহামে জন্ম রোমিনার। তিনি ইরানি বংশোদ্ভূত। গত শুক্রবার সুইডেনে নতুন সরকার ক্ষমতা দখল করেছে। প্রধানমন্ত্রী হয়েছেন উলফ ক্রিস্টারসন। তাঁর ২৪ সদস্যের মন্ত্রীসভায় ১১ জন নারী বিভিন্ন দপ্তরের মন্ত্রীত্ব সামলাবেন। ২৬ বছর বয়সী রোমিনা পারমোখতারি দেশটির জলবায়ু ও পরিবেশ মন্ত্রীত্ব সামলাবেন বলে খবরে প্রকাশ।




