ডোমকল থানার অভিযান, আটক গুলি ও পিস্তলসহ একব্যক্তি
সাশ্রয় নিউজ : গোপন সূত্রের খবর পায় পুলিশ। দ্রুত পুলিশ পৌঁছয় সুত্রে পাওয়া স্থানে। ওই স্থান থেকে পুলিশ দুটি গুলি ও একটি পিস্তল সহ একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ এই অভিযান চালায় গত ৩০ সেপ্টেম্বর, সন্ধেয়। ডোমকল থানার এই পদক্ষেপকে পুলিশ প্রশাসনের প্রতি আস্থার দৃষ্টিতে দেখছেন ডোমকল এলাকার জনগণরা। তাঁদের বক্তব্য, থানার এই রকম পদক্ষেপ চলতে থাকলে এলাকার মানুষের প্রশাসনের প্রতি আস্থা আরও বাড়বে।




