প্রিয়াঙ্কা চতুর্বেদী ★ সাশ্রয় নিউজ ডেস্ক, কলকাতা : ২০২৬-এর শারদীয় দুর্গাপুজো (Durga Puja 2026) এবার পড়েছে অক্টোবরের তৃতীয় সপ্তাহে। মহালয়া ছিল ১০ অক্টোবর, শনিবার। পুজো শুরু হয়েছে ১৭ অক্টোবর মহাষষ্ঠী থেকে, চলবে ২১ অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত। এবারের পুজোয় মহাসপ্তমী তিথি ছিল দু’দিন আজ ২০ অক্টোবর, মহানবমী। আগামীকাল বিজয়া দশমী। এবারের পুজোয় জোড়া সপ্তমী থেকে নবমী প্যান্ডেল হপিং-এর ভিড় তুঙ্গে। একইসঙ্গে চোরবাগানের মর্মান্তিক ঘটনায় চোখে জল আপামর ভারতবাসীর। সূত্রের খবর, কলকাতা পুলিশের হিসেবে এবার ৩,০০০-এর বেশি বড় পুজো। থিম থেকে সাবেকি সবেতেই মানুষের ঢল। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত রাজ্যে সরকারি ছুটি, ব্যাঙ্কও বন্ধ অধিকাংশ দিন। মহাষ্টমীর সন্ধিপুজো ছিল গতকাল, ১৯ অক্টোবর, সকাল ১০:২৭ থেকে ১১:১৫-র মধ্যে। কুমারী পুজো, অঞ্জলি, ভোগ বিতরণে মণ্ডপে মণ্ডপে লম্বা লাইন ছিল মণ্ডপে মণ্ডপে।
আগামীকাল সিঁদুর খেলা ও বিসর্জন। পুলিশ সূত্রে খবর, বাবুঘাট, বাজে কদমতলা ঘাটে বিসর্জনের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। উৎসব শেষ হলেও রেশ থাকবে লক্ষ্মীপুজো পর্যন্ত।
দর্শন করা যাক বেশ কিছু প্রতিমা ঘরে বসেই :




















আরও পড়ুন : Durga Puja : মহালয়া থেকে নবদুর্গার তাত্ত্বিক রূপ এবং মহাআরাধনার বিধান




