ভারতের জন্য ১০৭ লক্ষ্যমাত্রা রাখল দক্ষিণ আফ্রিকা
সাশ্রয় নিউজ : অস্ট্রেলিয়াকে ক্রিকেট যুদ্ধা হারিয়ে ইতিমধ্যে সিরিজ নিজের ঘরে রেখেছে টিম-ইণ্ডিয়া। আজ কেরলের তিরুবন্তপুরমে নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও সাউথ আফ্রিকা।
টসে জিতে ফিল্ডিং নেয় অধিনায়ক রোহিত শর্মা। পিচে ঘাস থাকায় শুরু থেকেই বোলারদের সহায়ক এই ম্যাচ। ম্যাচের শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের চাপে রাখে ভারতীয় বোলাররা। দুর্দান্ত শুরু করেন দীপক চাহার। চাহার তেম্বা বাভুমাকে জিরো রানে প্যাভিলিয়নের পথ দেখান। মাত্র ১ রানে করে অর্শদীপ সিং-এর এক ওভারে তিন উইকেট লক্ষ্যণীয় ছিল। ওর বলে প্যাভিলিয়নে ফেরত যান ডি’কক। ওই ওভারেই রিলি রোসকেও শূন্যতে ফেরান তিনি। তারপরই অর্শর শিকার মিলার। ম্যাচের তৃতীয় ওভারে দীপক চাহার ত্রিস্তান স্তাবককে আউট করেন। এইডেন মার্করামকে আউট করে হর্ষল প্যাটেল। মার্করাম২৪ বল খেলে ২৫ রানে আউট হন। প্রথম ১০ ওভারে সাউথ আফ্রিকার রান ছিল ৪৮ মাত্র, ৬ উইকেটের বিনিময়ে।
সূর্যকুমার যাদবকে ক্যাচ দিয়ে অক্ষর প্যাটেলকে উইকেট দিয়ে ড্রেসিংরুমে ফেরেন পার্নেল।
দুরন্ত ব্যাট করে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপকে ছন্দে ফেরাতে চেষ্টা করে কেশব মহারাজ। কুড়ি ওভারের শেষ বলে হর্ষল প্যাটেল মহারাজকে বোল্ড করেন। সাউথ আফ্রিকা তাঁদের ব্যাটিং শেষ করে ১০৬ রানে। ১০৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট হাতে ক্রিজে নামবেন রোহিতরা।
(খেলা চলছে…)




