Skip to content

September 6, 2026 3:10 am

  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Our Reporter
  • Privacy Policy
  • Login
  • New Home
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Our Reporter
  • Privacy Policy
  • Login
  • New Home
Facebook X-twitter Youtube Instagram
  • Sign Up
  • প্রচ্ছদ
  • রাজ্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অফবিট
  • বিনোদন
  • ভ্রমণ
  • পোস্ট এডিট
  • খেলা
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • রাজ্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অফবিট
  • বিনোদন
  • ভ্রমণ
  • পোস্ট এডিট
  • খেলা
  • লাইফস্টাইল
লাইভ ক্রিকেট
আজ তাজা খবর
স্টক মার্কেট
শর্টস
শীর্ষ সংবাদ
  • Sign Up
  • প্রচ্ছদ
  • রাজ্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অফবিট
  • বিনোদন
  • ভ্রমণ
  • পোস্ট এডিট
  • খেলা
  • লাইফস্টাইল
  • প্রচ্ছদ
  • রাজ্য
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • অফবিট
  • বিনোদন
  • ভ্রমণ
  • পোস্ট এডিট
  • খেলা
  • লাইফস্টাইল

Virat Kohli Instagram like issue, Anushka Sharma Vrindavan visit | ‘লাইক’ বিতর্কে তোলপাড় নেটদুনিয়া, আধ্যাত্মিক আশ্রয়ে বিরাট-অনুষ্কা! বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ -এর সান্নিধ্যে খুঁজছেন ভারসাম্য

  • April 22, 2026
  • 3:33 pm
Picture of Sasraya News

Sasraya News

FOLLOW US:

Youtube google-news

SHARE:

জয়ী বিশ্বাস ★ সাশ্রয় নিউজ ডেস্ক, বৃন্দাবন: সোশ্যাল মিডিয়ার এক ‘লাইক’ কখনও কখনও কত বড় আলোড়ন তুলতে পারে, তার সাম্প্রতিক উদাহরণ বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) ঘিরে তৈরি হওয়া বিতর্ক। জার্মান ইনফ্লুয়েন্সার লিজল্যাজ (LizLaz)-এর একটি পোস্টে বিরাটের ‘লাইক’ দেওয়া এবং পরে তা সরিয়ে নেওয়া, এই ছোট্ট ঘটনাই নেটদুনিয়ায় বিস্তর আলোচনা তৈরি করেছে। এই জল্পনার মাঝেই অন্য এক ছবিতে ধরা পড়ল সম্পূর্ণ ভিন্ন এক দৃশ্য, বৃন্দাবনের কেলি কুঞ্জ আশ্রমে আধ্যাত্মিক পরিবেশে শান্তভাবে সময় কাটাচ্ছেন ‘বিরুষ্কা’। ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন বৃন্দাবনের কেলি কুঞ্জ আশ্রমে (Keli Kunj Ashram) দেখা যায় বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মাকে (Anushka Sharma)। তাঁদের সঙ্গে ছিলেন আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ (Premanand Maharaj)। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, অত্যন্ত সাধারণ পোশাকে, কোনও তারকাসুলভ আড়ম্বর ছাড়াই তাঁরা মহারাজের সামনে বসে মন দিয়ে তাঁর কথা শুনছেন। এই দৃশ্য অনেকের কাছেই আলাদা করে নজর কেড়েছে, কারণ মাঠ ও ক্যামেরার বাইরে তাঁদের এই সাদামাটা রূপ সচরাচর দেখা যায় না।

আরও পড়ুন : Elon Musk Moon city 5 years, when will humans live on Moon | ‘৫-৭ বছরের মধ্যেই চাঁদে শহর!’ মানুষের স্থায়ী বসবাস কবে, নতুন সময়সীমা জানালেন ইলন মাস্ক

লিজল্যাজের সেই পোস্ট। ছবি : সংগৃহীত

প্রেমানন্দ মহারাজ (Premanand Maharaj) জীবনের নানা দিক, মানসিক শান্তি, সম্পর্কের ভারসাম্য, ক্ষমা ও আত্মিক উন্নতি নিয়ে তাঁর বক্তব্যের জন্য পরিচিত। বিরাট ও অনুষ্কাও বহু দিন ধরেই তাঁর সান্নিধ্যে আসছেন। সূত্রের খবর, ব্যস্ত সময়সূচীর ফাঁক পেলেই তাঁরা এখানে এসে কিছুটা নির্জন সময় কাটান এবং নিজেদের মানসিকভাবে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। বিনোদন দুনিয়া ও আন্তর্জাতিক ক্রিকেট, দুই ক্ষেত্রেই বিরাট ও অনুষ্কার কাজের চাপ বিপুল। সেই চাপের মধ্যেই নিজেদের সম্পর্ক ও ব্যক্তিগত জীবনে স্থিরতা বজায় রাখতে তাঁরা আধ্যাত্মিক পথের উপর নির্ভর করছেন বলে মনে করছেন অনেকেই। বৃন্দাবনে তাঁদের উপস্থিতি সেই ধারারই আরেকটি দৃষ্টান্ত। কিন্তু, এই সফরের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় অন্য এক বিতর্কও সমানতালে চলেছে। সম্প্রতি বিরাট কোহলির (Virat Kohli) ইনস্টাগ্রাম কার্যকলাপ নজরে আসে অনুরাগীদের। জার্মান কনটেন্ট ক্রিয়েটর লিজল্যাজ (LizLaz)-এর একটি পোস্টে ‘লাইক’ দিয়েছিলেন তিনি। কিছু সময় পর সেই ‘লাইক’ তুলে নেওয়া হলেও, তার মধ্যেই স্ক্রিনশট ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে। শুরু হয় নানা জল্পনা।

আরও পড়ুন : Sonakshi Sinha Zaheer Iqbal viral car dance video | ‘Missing You More Today’ : ভাইরাল ভিডিওর মাঝেই জাহির -এর আবেগঘন মেসেজ সোনাক্ষীকে

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। ছবি : সংগৃহীত

এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন লিজল্যাজ (LizLaz) নিজেও। তিনি জানান, ‘একটি ছোট্ট বিষয় কীভাবে এত বড় হয়ে গেল, তা দেখে আমি নিজেই অবাক।’ তাঁর এই মন্তব্যে অনেকেই মনে করছেন, বিষয়টি অযথা বড় করে দেখা হচ্ছে। অন্য দিকে, এই বিতর্কে সরাসরি কোনও মন্তব্য করেননি বিরাট বা অনুষ্কা কেউই। বরং তাঁদের আচরণেই যেন বোঝা যাচ্ছে, এই ধরনের গুঞ্জনকে গুরুত্ব না দিয়ে তাঁরা নিজেদের জীবনযাপনেই মনোযোগী থাকতে চাইছেন। বৃন্দাবনের ভিডিও সেই বার্তাকেই আরও জোরালো করেছে। উল্লেখ্য, এর আগেও একাধিকবার প্রেমানন্দ মহারাজ (Premanand Maharaj) -এর সঙ্গে দেখা গেছে এই দম্পতিকে। কখনও তাঁরা জীবনের শিক্ষা শুনেছেন, কখনও আবার ব্যক্তিগত সময় কাটিয়েছেন আশ্রমে। সেই ধারাবাহিকতার মধ্যেই এবারের সফর। সূত্রের খবর আরও খবর, বৃন্দাবনে আসার আগে তাঁরা বেঙ্গালুরুতে ছিলেন। সেখান থেকে সরাসরি আশ্রমে পৌঁছন। এই সফর যে পূর্বনির্ধারিত ছিল, তা-ও অনুমান করছেন অনেকে।

নেটদুনিয়ায় যদিও ‘লাইক’ বিতর্ক নিয়ে আলোচনা এখনও থামেনি, তবুও বাস্তবে বিরাট, অনুষ্কার জীবনে তার কোনও প্রভাব পড়েছে কি না, তা নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। বরং তাঁদের সাম্প্রতিক উপস্থিতি বলছে, তাঁরা নিজেদের সম্পর্ক ও মানসিক শান্তির দিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। জনপ্রিয়তার শীর্ষে থাকা এই দম্পতির জীবনে ব্যক্তিগত মুহূর্ত খুব কমই আড়ালে থাকে। ফলে ছোট্ট ঘটনাও বড় হয়ে সামনে আসে। কিন্তু সেই পরিস্থিতিতেও তাঁরা কীভাবে নিজস্ব ছন্দ বজায় রাখছেন, সেটাই এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্রসঙ্গত, বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মার (Anushka Sharma) এই সফর যেন মনে করিয়ে দেয়, গ্ল্যামার, বিতর্ক, সোশ্যাল মিডিয়ার ঝড়ের মধ্যেও শান্তির খোঁজ থেমে থাকে না। আর সেই খোঁজেই বারবার তাঁরা ফিরছেন বৃন্দাবনের পথে।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Virat Kohli Anushka Sharma New Year | ‘আমার জীবনের আলোর হাত ধরে…’ আদুরে বার্তায় অনুষ্কাকে আগলে নতুন বছরে বিরাট কোহলি, ভাইরাল ‘বিরুষ্কা’ মুহূর্ত

Sasraya News
Author: Sasraya News

PrevPreviousAntarctica Blood Falls explanation, Taylor Glacier red water reason | আন্টার্কটিকার ‘রক্তপ্রপাত’-এর রহস্য উন্মোচন, বরফের, নিচের চাপ আর লবণাক্ত জলের খেলায় লাল স্রোতের আসল কারণ সামনে
NextJennifer Winget marriage news, Karan Wahi relationship truth | বিয়ের জল্পনায় উত্তাল নেটদুনিয়া! ‘ডান্স, প্লিজ়’ মন্তব্য ঘিরে জেনিফার, পাত্র কী কর্ণ ওয়াহী নাকি অন্য কেউ?Next
Live Cricket Scores
আরো পড়ুন

Rashmika Mandanna injury update, Vijay Deverakonda reaction | চোটে ঘরবন্দী রশ্মিকা, স্ত্রীকে কাছে পেয়ে বিজয়ের মজার আবদার! ‘পরের বার চোট ছাড়াই ছুটি নিও’

Deepti Sharma on India vs Pakistan women Asia Cup | পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে দীপ্তির হুঙ্কার, ‘ওদের থেকে এক ধাপ এগিয়েই থাকি’

Smriti Mandhana 124 runs, Smriti Mandhana world record | এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড স্মৃতি মন্ধানার! মিতালি রাজকে টপকে ইতিহাস, অথচ জানতেনই না

Salman Khan Tukaram Mundhe | কফির দাম বাড়লেই ‘ওঁকে’ পাঠাব! বন্ধুকে সালমনের হুঁশিয়ারি, নেপথ্যে তুকারাম মুন্ডে

Nepal tunnel rescue, Trishuli hydropower rescue | ভরসা ৫০০ ইঞ্জিনিয়ারের হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ! নেপালের সুড়ঙ্গে জীবনের খোঁজে নকশা দেখিয়ে চলছে উদ্ধারকাজ

ABOUT US

www.sasrayanews.in একটি আধুনিক বাংলা ডিজিটাল সংবাদমাধ্যম, যা সমাজ, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও গ্রামবাংলার প্রতিদিনকার বাস্তব ঘটনাগুলি নিরপেক্ষভাবে পাঠকের সামনে তুলে ধরার প্রতিশ্রুতি নিয়ে কাজ করে। আমাদের মূল লক্ষ্য — সত্য, নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ সবার কাছে পৌঁছে দেওয়া।

QUICK LINKS

  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Our Reporter
  • Privacy Policy
  • Login
  • New Home
  • About Us
  • Contact Us
  • Disclaimer
  • Our Reporter
  • Privacy Policy
  • Login
  • New Home

COTEGORIES

Rashmika Mandanna injury update, Vijay Deverakonda reaction | চোটে ঘরবন্দী রশ্মিকা, স্ত্রীকে কাছে পেয়ে বিজয়ের মজার আবদার! ‘পরের বার চোট ছাড়াই ছুটি নিও’

Deepti Sharma on India vs Pakistan women Asia Cup | পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে দীপ্তির হুঙ্কার, ‘ওদের থেকে এক ধাপ এগিয়েই থাকি’

Smriti Mandhana 124 runs, Smriti Mandhana world record | এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড স্মৃতি মন্ধানার! মিতালি রাজকে টপকে ইতিহাস, অথচ জানতেনই না

FOLLOW US

Facebook X-twitter Youtube Instagram

DAILY NEWSLETTER

| Copyright © 2021 Sasraya News |

शहर चुनें

ई-पेपर

वीडियो

लाइव

चैनल

Menu

WhatsApp us