Sonakshi Sinha Zaheer Iqbal viral car dance video | ‘Missing You More Today’ : ভাইরাল ভিডিওর মাঝেই জাহির -এর আবেগঘন মেসেজ সোনাক্ষীকে

SHARE:

পার্বতী কাশ্যপ ★ সাশ্রয় নিউজ ডেস্ক, মুম্বাই : বলিউডের জনপ্রিয় দম্পতি সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) ও জাহির ইকবাল (Zaheer Iqbal) আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। এক ঝলক ব্যক্তিগত মুহূর্ত গাড়ির ভেতরে নাচ আর হাসি এখন ভাইরাল কনটেন্ট। ভিডিওটি পোস্ট করেছেন সোনাক্ষী নিজেই। ক্যাপশনে লিখেছেন, ‘Our ghedi our ruleeeeezzzzz #majormissing (sic)’ এই একটি লাইনেই ধরা পড়েছে তাঁদের সম্পর্কের নির্ভেজাল আনন্দ, বন্ধুত্ব, ভালবাসা নিখাদ প্রেম। ভিডিওতে দেখা যায়, গাড়ি চালাচ্ছেন জাহির, আর সাউন্ড সিস্টেমে বাজছে পাঞ্জাবি হিট ট্র্যাক ‘V.I.P’। গানটি গেয়েছেন গ্যারি সান্ধু (Garry Sandhu) ও শিবা চৌধুরী (Shiva Choudhary)। সুরের তালে তালে সোনাক্ষীর প্রাণখোলা নাচ, আর জাহিরের হাসি, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভক্তদের মতে, এটি শুধুই একটি ‘কার ডান্স ভিডিও’ না। তা তাঁদের সহজ-স্বাভাবিক সম্পর্কের এক ঝলক, যেখানে তারকাখ্যাতির চাপে নয়, আনন্দেই ভরপুর দু’জন মানুষ।

সোনাক্ষী সিনহা। ছবি : সংগৃহীত।

আরও পড়ুন : Astrology | Mangladitya Rajyog 2026: ৩ মার্চ থেকে ভাগ্যের চাকা ঘুরবে! মঙ্গলাদিত্য রাজযোগে সোনালি সময় ৫ রাশির জীবনে

বিনোদনপ্রেমীদের কৌতূহল, এই ‘ঘেডি’ শব্দের অর্থ কী? পাঞ্জাবি কথ্যভাষায় ‘ঘেডি’ মানে ঘুরতে বেড়ানো বা ড্রাইভে যাওয়া। অর্থাৎ, তাঁদের মেসেজেই বোঝা যায় যে নিজেদের মতো করে বাঁচা, নিজেদের নিয়মে আনন্দ করা। সম্প্রতি জাহির আরও একটি পোস্টে স্ত্রীর প্রতি ভালবাসা প্রকাশ করেন। তিনি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে সোনাক্ষী প্রাণ খুলে হাসছেন। ক্যাপশনে জানান, জীবনে তিনি সারাজীবন এই হাসিটাই দেখতে চান। সোনাক্ষী সেখানে হৃদয় ও অশ্রুসজল ইমোজি দিয়ে সাড়া দেন। উত্তরে জাহির লেখেন, ‘Missing you a little more today.’ এই ছোট্ট বাক্যই তাঁদের সম্পর্কের গভীর আবেগের পরিচয় দেয়।

ফ্যাশনের দিক থেকেও নজর কেড়েছেন সোনাক্ষী সিনহা। হালকা রঙের রিসর্ট ওয়্যার, সানগ্লাস আর স্বাভাবিক লুক, সব মিলিয়ে মালদ্বীপের আবহের সঙ্গে মানানসই এক ‘আইল্যান্ড কুটুর’ স্টাইল ফুটে উঠেছে তাঁর সাজে। জাহির ইকবালকেও দেখা গিয়েছে আরামদায়ক পোশাকে, সম্পূর্ণ ছুটির মেজাজে।
সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। ছবি : সংগৃহীত।

জাহির ও সোনাক্ষী দু’জনের সম্পর্কের বিশেষ দিক হল তাঁদের বন্ধুত্ব। বলিউডে বহু তারকা দম্পতি থাকলেও, সোনাক্ষী-জাহির জুটি আলাদা হয়ে ওঠে তাঁদের স্পষ্টতায়। তাঁরা সম্পর্ককে কখনও অতিরঞ্জিত করে তুলে ধরেন না; ছোট ছোট মুহূর্তকেই বড় করে দেখেন। যেমন কিছুদিন আগে একটি ভিডিওতে দেখা যায়, একটি লাল গিরগিটি জাহিরের হাত বেয়ে কাঁধে উঠছে। অন্যদিকে সোনাক্ষী সবুজ গিরগিটি হাতে নিয়ে কিছুটা ভয় পেলেও অভিজ্ঞতাটিকে ‘অবিশ্বাস্য’ বলে উল্লেখ করেন। ভিডিওর শেষে তিনি বলেন, এই অভিজ্ঞতা ছিল ‘amazing’। এমন অপ্রচলিত মুহূর্তও তাঁদের সাহস ও পারস্পরিক আস্থার পরিচায়ক।

আরও পড়ুন : Morning habits for strong immunity | সকাল বদলালেই বদলাবে ইমিউনিটি! সহজ অভ্যাসেই মজবুত হবে রোগ প্রতিরোধ ক্ষমতা

উল্লেখ্য যে, দীর্ঘ সাত বছরের সম্পর্কে থাকার পর ২৩ জুন, ২০২৪ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি ছিল একটি সিভিল রেজিস্ট্রি ম্যারেজ, যা তাঁদের নিজস্ব বাসভবনে সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের একটি ছোট পরিসর। কোনও জাঁকজমক নয়, বরং ব্যক্তিগত ও অন্তরঙ্গ আয়োজন, এই সরল্যই তাঁদের বিয়েকে অন্যরকম করে তোলে। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে যায়। কর্মজীবনের ক্ষেত্রেও সোনাক্ষী সমান সক্রিয়। সর্বশেষ তিনি অভিনয় করেছেন ‘জটাধারা’ (Jatadhara) ছবিতে, সেই ছবিতে তাঁর সহ-অভিনেতা সুদীর বাবু (Sudheer Babu)। ৭ নভেম্বর, ২০২৫-এ হিন্দি ও তেলুগু ভাষায় মুক্তিপ্রাপ্ত এই ছবি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পায়। সমালোচকরা বলেন, সোনাক্ষী তাঁর চরিত্রে দৃঢ়তা ও আবেগের সূক্ষ্ম মিশেল দেখাতে সক্ষম হয়েছেন। ফলে ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও তিনি সমানভাবে আলোচিত।

আরও পড়ুন : Elon Musk Partner Indian Origin | মাস্ক জানালেন তাঁর সঙ্গিনীর শিকড় ভারতে, ‘ইন্ডিয়ান অরিজিন’ পরিচয় ঘিরে আলোচনা তুঙ্গে

বি-টাউনেত সমালোচকদের মতে, সেলিব্রিটি দম্পতিদের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এখন গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। ভক্তরা তাঁদের বাস্তব, অকৃত্রিম মুহূর্ত দেখতে চান। সোনাক্ষী ও জাহির সেই চাহিদা পূরণ করছেন অত্যন্ত স্বাভাবিকভাবে। তাঁদের পোস্টে নেই অতিরিক্ত সাজানো মেসেজ; রয়েছে সত্যিকারের হাসি, খুনসুটি আর ভরপুর আবেগ। এ কারণেই ‘Our Ghedi, Our Rules’ ক্যাপশনটি হয়ে উঠেছে তাঁদের সম্পর্কের মন্ত্র। বর্তমানে বলিউডে সম্পর্কের স্বচ্ছতা ও সমতার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। সোনাক্ষী-জাহির জুটি সেই পরিবর্তনের কেন্দ্রে। তাঁরা পরস্পরের সাফল্যে গর্বিত, আবার ব্যক্তিগত মুহূর্তেও সমান স্বচ্ছন্দ। গাড়ির ভেতরে কয়েক সেকেন্ডের নাচই যেন প্রমাণ করে, ভালবাসা মানে জাঁকজমক নয়; ছোট ছোট আনন্দে একসঙ্গে থাকা। প্রসঙ্গত, বিটাউনের সমালোচকরা মনে করছেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) ও জাহির ইকবাল (Zaheer Iqbal)-এর এই ভাইরাল ভিডিও আবারও দেখাল যে, তারকা জীবনের ঝলকানির আড়ালে রয়েছে একটি সহজ, প্রাণবন্ত সম্পর্ক।

ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Nikita Roy OTT release, Sonakshi Sinha horror film | ওটিটিতে মুক্তি পেল নিকিতা রয়: সোনাক্ষী সিনহা-পরেশ রাওয়ালের হরর ছবিটি দেখবেন কোথায় ও কবে

Sasraya News
Author: Sasraya News